ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

একটি ঘটনা ছিলো যার প্রভাব ও প্রতিক্রিয়া রাজপরিবারে অনুভূত হওয়াটা ছিলো অপরিহার্ষ। সুলতান মুহাম্মদ খানের মা তাকে তার ভাইয়ের হত্যায় বরাবরই গ্লানি ও ধিক্কার দিয়ে আসছিলো এবং হত্যার প্রতিশোধ নিতে ও রক্তের দাগ মুছে ফেলতে উৎসাহিত করছিলো। শেষ পর্যন্ত সে প্রতিশোধ গ্রহণে ক্লুতসংকল্প হয় এবং নিজ সৈন্যবাহিনীসহ মুজাহিদ বাহিনীর দিকে গতি পরিবর্তন করে। তার ইচ্ছা ছিলো গোটা গোলযোগের সকল কিস্সাই খতম করে দেওয়া এবং দৈনন্দিন স্বালাযস্ত্রণার হাত থেকে নাজাত পাওয়া যা তার শান্তি ও নিরাপত্তা আমূল বিনম্ট করে দিয়েছে। যে সমস্ত আমীর-ওমরা, উপজাতীয় সর্দার, জায়গীরদার ও বিলাস-বৈভবের অধিকারী ব্যক্তিবর্গ সৈয়দ সাহেবের বিরোধী ছিলো,_ছিলো হিংসা-বিদ্বেষের শিকার এবং যারা সৈয়দ সাহেবের নেতৃত্ব, ধমীয় ইমামত, সর্দারী, তার উত্থান ও সৌভাগ্যকে নিজেদের পিছিয়ে পড়া ও অবনমিত হওয়ার সমার্থক মনে করতো তারা সবাই স্বাভাবিকভাবেই তার সাথে হাত মিলায়। সুলতান মুহাম্মদ খান অপরাপর আমীর-ওমরা ও উপজাতীয় সর্দারকে ধমকও দিয়েছিলো যে, সে তাদেরকে কঠিন শাস্তি দেবে। কেননা ইয়ার মুহাম্মদ খানের হত্যা তাদেরই নিয়ন্ত্রণাধীন এলাকায় এবং তাদেরই চোখের সামনে সংঘটিত হয়েছে। অথচ তারা তার কোন সাহায্যই করতে সক্ষম হয়নি। এ অভিমতের শরীক তার বোন, দু'ভাই সর্দার পীর মুহাম্মদ খান এবং সর্দার সৈয়দ মুহাম্মদ খানও ছিলো। তার বড় ভাই কাশ্মীরের শাসনকর্তা মুহাম্মদ “আজীম খানের ভাতিজা হাবিবুল্লাহ খানও ছিলো উক্ত অভিমতেরই সমর্থক। শেষাবধি এই সিদ্ধান্ত স্থিরীকুত হয় যে, এই বিপদের মুকাবিলা ও মূলোৎপাটন করা হবে অথবা একে যে কোন প্রকারে অপসারণ করা হোক। সৈয়দ সাহেব আস্বের দুর্গ থেকে যেখানে তিনি অবস্থান করছিলেন-- নিজের প্রাক্তন সেনানিবাস পাঞ্জেতার প্রত্যাবর্তন করেন। পেশোয়ারের সৈন্যবাহিনী হোতি নামক স্থানে অবস্থান করে এবং সৈয়দ সাহেব এর মুকাবিলায় ত্য নামক স্থানে অবস্থান নেন। হযরত সৈয়দ আহমদ বেরেলভী (্)-এর এ যুদ্ধে যা দু'জন মুসলমানের ভেতর সংঘটিত হতে যাচ্ছিলো-মোটেই উৎসাহ কিংবা আকর্ষণ ছিলো না। পরস্পর এ দু’শক্তির দ্বচ্দ্র ও সংঘাত তাঁর অত্যন্ত অপসন্দনীয় ছিলো (কেননা ১৬০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।