মারফত যার কাছে তিনি মেহমান ছিলেন---এক ব্যক্তিকে তিনি পাজেতার পাঠিয়ে দেন এবং সংবাদবাহককে বলে দেন যে, পথে যে সমস্ত পল্লী ও বস্তি অঞ্চল পড়বে সেখানকার লোকজনকে সতর্ক করে যাবে যে, আগামী কাল শিখ সৈন্যবাহিনী পাঞ্জেতারের উপর চড়াও হবে। অতএব প্রত্যেকেই যেন নিজের নিজের জান-মাল নিয়ে সতর্ক থাকে । খড়ক সিংহ ব্যতিরেকে সমগ্র বাহিনী যায়দা নামক স্থানে তাবু ফেলে। এখান থেকে পাঞ্জেতারের দূরত্ব ছ'ক্রোশ। সূর্যাস্তকালীন সময়ে শিখ সৈন্যবাহিনীতে খবর ছড়িয়ে পড়ে যে, আজ রান্্রে গাষী বাহিনী পাঞ্জেতারে অবস্থিত সৈন্যদের উপর অতকিত হামলা চালাবে । এ সংবাদ মিলতেই সৈন্যবাহিনীর ভেতর এক ধরনের অস্থির চাঞ্চল্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কেউই নিজের বিছানায় আরামের সাথে শুতে পারেনি। সবাই নিজ নিজ ঘোড়ার লাগাম হাতে দীড়িয়ে দীড়িয়ে রাত কাটায়। সবাই তীবুর খু'ঁটা মাটি থেকে তুলে ফেলে এবং গোটা বাহিনীর ভেতরই গোলযোগ শুরু হয়ে যায়--আর প্রত্যেকেই পালাবার জন্য ছিলো সদা প্রস্তত। বিলেতী অফিসাররুন্দ সৈন্যবাহিনীর এ জাতীয় রূপ দেখে ইউসুফ খান ও অন্যান্য অফিসারদের ডেকে বলেন যে, শেষমেষ এ কি মুসীবত নেমে এলো আর বাহিনীতে ভ্রাসই বা বিরাজ করছে কেন? প্রত্যেকেই পালাবার জন্য প্রস্তত। তাদের সান্ত্বনা দিয়ে থামানো দরকার। অফিসাররন্দ নির্দেশ মাফিক সৈন্যদের বোঝালেন। অল্প রাতই অবশিষ্ট ছিলো। ঠিক এমনি মুহূর্তে সৈন্যবাহিনী লাণ্ডে নদীর দিকে চলতে শুরু করে এবং এমন অবস্থায় যে, কেউ কাউকে জিক্তাসাবাদ পর্যন্ত করেনি। অতঃপর অত্যন্ত দ্রুততার সাথে সাকৌর সাহায্যে নদী পার হয়ে পুনরায় সাকৌো ভেঙ্গে দিয়ে যায়। সেখানে কতক্ষণ বিলম্ব করে দিবাভাগ এক প্রহর থাকতে আটকের পথে রওয়ানা হয়ে যায়। অনুমান করা যায় যে, পুরো ঘটনাবলীই রণজিৎ সিংহ পর্যন্ত গিয়ে পৌছে থাকবে এবং তারও অনুমিত হয়ে থাকবে যে, তাকে এমন একটি বাজপাখীর মুখোমুখী হতে হয়েছে যাকে খাদ্যশস্যের কয়েকটি দানা কিংবা দস্তরখানে পড়ে থাকা অবশিষ্ট এটোকাটা দিয়ে পোষ মানানো সম্ভব নয়। চাপিয়ে দেওয়া যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ যায়দার যুদ্ধে সংখ্যাল্সতা, সাজ-সরঞ্জামহীনতা ও বিদেশাগত হওয়া সত্বেও মুজাহিদ বাহিনীর বিজয় এবং ইয়ার মুহাম্মদ খানের ধ্বংস এমন ঈমান যখন জাগলো ১৫৯ www.almodina.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।