ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তৈরী হয়ে নিন। ইনশাআল্লাহ্‌ তার আলাপ-আলোচনা শুনে “আমানা ওয়া সশদ্দাক না” বিশ্বাস করলাম এবং সত্য বলে স্বীকার করলাম) ছাড়া আরকিছু বলবেন না। ভ্যান্টোরা এ কথা শুনে বললেন, “না! না!” এরপর অল্প কিছুক্ষণ চুপ করে থাকলেন। অতঃপর বললেন, আপনার যদি এর উপরে লিখতে আপত্তি থাকে তবে কি মুখে আমার এ পয়গাম পৌছে দেবেন? মওলবী সাহেব £ঃ এটা আপনার বলার উপর নির্ভরশীল নয়। আমি বিন্দুমাত্রও এ থেকে কোন কথা লুকোব না এবং সকল আলোচনা কোনরূপ কমবেশী করা ব্যতিরেকেই তা হবহ শুনিয়ে দেবো। ভ্যান্টোরা ঃ এরপর যা আপনারা বলবেন তা হাযারূতে আমাদের পর্যন্ত পৌছে দেবেন। মওলবী সাহেব £ জওয়াব পৌছানো অথবা না পৌছানো আমাদের ইখ- তিয়ারাধীন নয়। এটা খলীফা সাহেবের অভিমতের উপর নির্ভরশীল। এ কারণেই আমি এর ওয়াদা করছি না। ভ্যান্টোরা ঃ আপনি আমার সামনে যা কিছু বললেন--খড়ক সিংহের সামনেও তা বলে দেবেন কি? মওলবী সাহেব £ কিছু অগ্রসর হয়ে বলবো । কথা এতদূর পর্যন্ত পৌছতেই ভ্যান্টোরা বললেন যে, আপনি এখন যেতে পারেন। আমরা এরপর অন্য কোন সময়ে ডাকবো । মওলবী সাহেব ওখান থেকে বিদায় নিয়ে হাকীম “আযীহুদ্দীন সাহেবের ডেরায় আসেন এবং আহারাদি সম্পন্ন করেন। মাগরিব পর্যন্ত সেখানেই থাকেন। অতঃপর সালাত আদায়ের পর নিজের ডেরায় ফিরে আসেন। পরদিন উষীর সিংহ এসে গোপনে বলেন যে, আজ জোহরের সময় খড়ক সিংহের ডেরায় দু'জন বিলেতী অফিসার এবং খাবী খানের ভাই আমীর খান সমবেত হয়েছিলো। তারা পরামর্শ করেছে যে, এই মওলবী অত্যন্ত তেজী মেযাজের, আমাদের কথা কবুল করছে না। কাজেই পাঞ্জেতারের দিকে সৈন্যবাহিনীর যাওয়া প্রয়োজন। এক প্রহর রাত থাকতে মার্চ করবার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সংবাদ মওলানা ইসমা'ঈলের পাওয়া উচিত। তখনই মওলবী সাহেব উক্ত মোল্লার ১৫৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।