ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দুরদশিতায় ঘটনার তলদেশ পর্যন্ত পৌছে গিয়েছিলেন।১ তিনি বললেন, এ প্রস্তাব তার জন্য সমীচীন-িনি দেশ ও জায়গীরের কর্তৃত্বে সমাসীন, কিন্তু তার জন্য মোটেই নয়--যিনি জিহাদ শুধুমাত্র আল্লাহ্‌র কলেমাকে সমুন্নত রাখার জন্য শুরু করেছেন। তেমনিভাবে যে ব্যক্তি সালাত, সিয়াম এবং অন্যান্য নেক ‘আমল শুধুমাত্র আল্লাহ্র সৃম্টি জগতের বৃষুগী হাসিলের জন্য করে, সে “আযাব ও গযবের হকদার। এমনিতরো জিহাদ ও নিয়তের ভ্রস্টতার কারণে গযব অপরিহার্য হয়ে পড়ে। আমি এমন কথা খলীফা সাহেবকে লিখতে পারি না। এরূপ নিয়তের ক্ষেত্রে আমি এবং খলীফা সাহেব সমান। পার্থক্য শুধু এতটুকুই যে, আমরা তাঁকে ইমাম বানিয়েছি এজন্যে যে, ইমামের নিযুক্তি জিহাদের অপরিহার্য শর্তাবলীর অন্যতম। যে জিনিস জিহাদের ছওয়াবকে বাতিল করবে তার অস্বীকৃতিতে আমি এবং খলীফা সাহেব সমান বরাবর। ভ্যান্টোরা দু'তিনবার একথারই পুনরারত্তি করেন। মওলবী সাহেব বললেন,--এক কথা বারবার বলাতে কোনই ফায়দা নেই। ঘোড়া তো ঘোড়া--আমরা গাধাও আপনাদের দেবো না। আমাদের তো ইচ্ছা আপনা- দের কাছ থেকে জিষয়া ও রাজস্ব উসুল করার,-আমরা আপনাদের রাজস্ব দেব কেন? ভ্যান্টোরা £ যদি খলীফা সাহেব স্বীয় কারামতীর দ্বারা সাজ-সরঞ্জামহীন অবস্থায় অল্প সংখ্যক সৈন্য নিয়ে এরূপ প্রবল-প্রতিপতিশালী ও প্রশ্র্ষের অধিকারী একটি সরকারের উপর বিজয় লাভ করেন তবে সেক্ষেত্রে আমরা আমাদের খালসা সরকারকে ছেড়ে-ছুড়ে খলীফা সাহেবের দিকে প্রত্যাবর্তন করবো । মওলবী সাহেব ঃ আমি খলীফা সাহেবের অবস্থা আপনাদের কি বলবো, ---আপনি স্বয়ং দেখেন নি। যদি মুলাকাত করবার মনোবল থাকে তবে ১. ভ্যান্টোরার উদ্দেশ্য ছিলো ষেন কোনক্রমে সৈয়দ সাহেব তোহফার ভেতর একটি ঘোড়া ভ্যান্টোরার নিকট পাঠিয়ে দেন। তাতে করে তিনি মহারাজার হকুমতের লোকজনের মধ্যে মশহুর করে দেবেন যে, সৈয়দ সাহেব কর হিসাবে ঘোড়া দিয়ে মহারাজার হুকু- মতের ট্যাক্স প্রদানকারী অনুগত প্রজা এবং এলাকার রক্ষক হওয়াকে মঞ্জুর করে নিয়েছেন। মওলবী খায়রুদ্দীন সাহেব এ চাতুরী বুঝেছিলেন আর এজন্যেই কোন অবস্থাতেই ঘোড়ার তোহ্ফা তিনি স্বীকার করতে চান নি। ঈমান যখন জাগলো ১৫৭ www.almodina.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।