ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এই সুযোগে জেনারেল গ্যালার্ড বললেন,--এটা হয় না যে, সাজ-সরঞ্জামহীন সাজ-সরঞ্জামের অধিকারীর মুকাবিলায় এবং অস্ত্রসজ্জিতের মুকাবিলায় অস্ত্র-শস্ত্রহীন কামিয়াব হয়। এতে ভ্যান্টোরা বললেন,---না--মওলবী সাহেব ঠিকই বলেছেন, বড়োরা ছোটদের হাতে পরাজিত হয়েছে। বিতর্কের শেষে জেনারেল ভ্যান্টোরা বললেন, আমার ইচ্ছা এতটুকুই যে, আমার এবং খলীফা সাহেবের মধ্যে উপহার-উপতৌকন পাঠাবার প্রথা চালু হোক। প্রথমে আমি কিছু জিনিষ পাঠাবো, এরপর খলীফা সাহেব কোন তোহ্ফা পাঠাবেন যাতে করে এখানে থেকে ফিরে যাবার কোন ওজর আমার মিলে যায়। এরপরে খলীফা সাহেব ইউসুফজাঈ -এর দেশের পুরো ইখতিয়ার,-যা চাইবেন করবেনঃ খালসা সৈন্যবাহিনী অতঃপর এ দেশের উপর আর কখনও পা রাখবে না। মওলবী সাহেব বললেন, খলীফা সাহেব আপনাদের মহব্বত ও বন্ধুত্বের কোন প্রয়োজন বোধ করেন না। যদি আপনার প্রয়োজন হয় তবে প্রথমে আপনিই শুরু করুন। খলীফা সাহেব অত্যন্ত উচ্চতর মনোবলের অধিকারী এবং উচ্চ সাহসিকতাসম্পন্ন লোক। তিনি আপনার তোহ্ফার জওয়াব অবশ্যই দেবেন। কিন্তু খলীফা সাহেবের সরকারের তোহ্‌ফা এটাই যে, তিনি কাউকে পাগড়ী, কাউকে বিশেষ ধরনের টুপি এবং কাউকে জোব্বাও দিয়ে থাকেন। তাঁর সরকারের হাতিয়ারও অত্যন্ত ম্ল্যবান। আশ্চর্য নয় যে, তার ভেতর থেকেও কিছু প্রদান করবেন। ভ্যান্টোরা বললেন,”-পাগড়ী এবং বিশেষ জাতের টুপী আমরা কি করবো ঃ যদি তোহ্ফার বিনিময়ে একটি ঘোড়া খলীফা সাহেব প্রদান করেন তবে তাই হবে যুক্তিসঙ্গত। মওলবী সাহেবঃ আমি আপনার মতলব বুঝতে পেরেছি। আমরা কখনই আপনাকে ঘোড়া দেবো না। জেনারেল ভ্যান্টোরা ঃ আপনি অস্বীকার করছেন। খলীফা সাহেবেকে আপনি লিখুন। তিনি এ প্রস্তাব নিশ্চয়ই পসন্দ করবেন। আর এর জন্য প্রয়োজন দুরদশিতার। এ সময় হাকীম সাহেব, সাংবাদিক এমনকি হাজী বাহাদুর শাহ খান পর্যন্ত মওলবী সাহেবকে ইশারা করেন যেন ভ্যান্টোরা যা কিছু বলছেন তিনি তা কবুল করে নেন। কিন্তু মওলবী সাহেব নিজ জ্ঞানবৃদ্ধিতে ও ১৫৬ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।