ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী প্রেরণা এবং জিহাদ ফা সাবীলিল্লাহ্‌র প্রাণ সঞ্চার করেন, একটি বিরাট জামাতমুখী ও মুজাহিদী বুনিয়াদের উপর সংগঠিত করেন। ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্তকে নিজের বিপ্লবী দাওয়াত ও জিহাদের কেন্দ্ররূপে গড়ে তোলেন। প্রকৃতপক্ষে তাঁর পরিকল্পনা ছিল, সামনে অগ্রসর হয়ে তিনি গোটা উপমহাদেশ থেকে ইংরেজদের উৎখাত করার প্রচেষ্টা চালাবেন এবং আল্লাহ্‌র কিতাব ও রসুলে পাক (স')-এর সুন্নতের ভিত্তিতে এখানে একটি ইসলামী হুকুমত কায়েম করবেন। এই সব মুজাহিদ পাঞ্জাবে শিখদেরকে যোরা পাঞ্জাবের উপর রাজত্ব করছিল এবং সেখানকার মুসলমানদের জীবন দীর্ঘকাল থেকে দুবিসহ করে রেখেছিল) কয়েকটি যুদ্ধে পর্যৃদস্ত করেন। এই সব মুজাহিদ সীমান্ত প্রদেশের পেশোয়ার এবং তার আশেপাশের এলাকায় কার্যত একটি ইসলামী হুকুমত কায়েম করেন, শরীয়তের শাস্তির বিধান চালু করেন এবং ইসলামের আথিক ও দেওয়ানী ব্যবস্থাপনা হবহু কায়েম করেন। কিন্তু সেখানকার উপজাতীয় গোন্রগুলো নিজেদের ব্যক্তি- গত স্বার্থ এবং উপজাতীয় আচার-অভ্য।স ও রীতিনীতির খাতিরে এই ব্যবস্থাপনাকে শেষ অবধি খতম করে দেয়। অবশেষে বালাকোটের ময়- দানে শিখদের সাথে মৃত্যুর জন্য প্রস্তুত মুজাহিদদের শেষ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) মওলানা মুহাম্মদ ইসমা'ঈল রে) এবং তাদের অনেক সম্মানিত সাথী ও মুজাহিদরন্দ শাহাদাতের পেয়ালা পান করেন । মুজাহিদ বাহিনীর অবশিষ্ট সদস্যরা পাহাড়ী এলাকায় আত্মগোপন করেন। সে সব বীর মুজাহিদ এবং তাঁদের সহকর্মীরা ভারতবর্ষে জিহাদ ও কোরবানী এবং ঈমান ও একীনের আলোকশিখা বরাবরই প্রজ্লিত রাখেন । ইংরেজরাও তাঁদের পশ্চাদ্ধাবন অব্যাহত রাখে । তাঁদের উপর বিভিন্ন ধরনের জুলুম-নর্ধাতন চালায়। তাঁদের জায়গা-জমি ও ঘরবাড়ী বাজেয়াপ্ত করে এবং মামলা-মুকদ্দমার সীমাহীন সিলসিলা শুরু হয়ে যায়। (১) কিন্তু সে সব মুজাহিদ এ মুসীবত ধৈর্য ও স্থৈর্যের সাথে, ঈমান, আত্মবিশ্বাস ও উৎসাহ-উদ্দীপনার সাথে বরদাশত করেন । এ ব্যাপারে তাদের মধ্যে কোন রকম অস্থিরতা ও চিত্তচাঞ্চল্য কিংবা পেরেশানীর প্রকাশ ঘটেনি । ১1 বিস্তারিত জানতে হলে দেখুন “The great-Wahabi Case”, ‘Indian Musalmans’’ by W. W. Hunter. a ঈমান যখন জাগলে। www.almodina.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।