উপর জিহাদ করা হবে। দ্বিতীয়ত, দারু,ল-আমান (নিরাপদ রাষ্ট্র বা ভূখণ্ড) হবে যেখান থেকে এ ফরয আদায়ের প্রাথমিক সূত্রপাত ঘটবে। ভারতবর্ষে কোন দারল-আমান নেই। সেখান থেকে জানা গেলো যে, ইউসুফজাঈ কবীলা শিখদের সাথে জিহাদ করছে। কিন্তু তাদের কোন ধর্মীয় ইমাম অথবা আমীর নেই। পার্বত্য এলাকা তাদের আবাসভূমি আর সেটা দারু’ল- আমান। এজন্যই তিনি ছয়শ জন অনুসারীসহ এদেশে তশরীফ রাখেন এবং এদেশের মুসলমানদেরকে এই গুরুত্বপূর্ণ ফরষটি পালনের প্রতি উৎসাহিত করেন ও উদ্বদ্ধ করে তোলেন। এমন কি এ সমস্ত লোকেরা তার পবিত্র হাতের উপর হাত রেখে ইমামতের বায়'আত করত তাঁকে নিজেদের সর্দার বানায়। সেই মুহূর্ত থেকেই তাকে আমীরু’ল-মু’মিনীন এবং খলীফা উপাধিতে অভিহিত করা হচ্ছে। “এটাও আপনার জানা উচিত যে, জিহাদ যুদ্ধ ও রাজত্ব করার নাম নয়; বরং জিহাদের শর"য়ী মর্মীর্থ আল্লাহর কলেমাকে সমুন্নত রাখা, কাফিরদের শক্তি খর্ব করা এবং ধর্ম ও মযহাবের কলহ-বিবাদ অবদমন করতে সঙ্জাব্য সকল প্রচেষ্টা গ্রহণ করা। এটা মনে রাখবেন যে, “জামা'আত মৃজাহিদীনে'র ইমামের জন্য এটাও শর্ত নয় যে, তার প্রস্তুতি এবং সাজ-সরঞ্জাম দুশমনের সাজ-সরঞ্জামের সমান হবে। ধর্মের উন্নতি এবং সাজ-সরঞ্জাম সরবরাহের প্রচেম্টা অবশ্যই শর্তভূক্ত বিষয়। অতএব যদি যুদ্ধ দেখা দেয় এবং তা যদি হয় অবস্থা ও সামগ্রিক কল্যাণের দাবী তবে যুদ্ধ করা হবে। বিজয়লাভ হলে দুশমনের সম্পদকে মালে গনীমত বানানো হবে, তাদের স্ত্রী-পুত্রদের বন্দী করা হবে এবং তাদের দেশ হস্তগত করাও চলবে। তবে যাই হোক, এর আসল উদ্দেশ্য ও লক্ষ্য দীনের উন্নতি ও সৌন্দর্য রদ্ধি । বিজয়গুলো তার অজিত ফসল, বরং উচ্চতর শ্রেণীর বিজয় এটাই যে, যতক্ষণ ধড়ে প্রাণ থাঁকবে-_গাযী এবং মুজাহিদ থাকবে। তাদের ফযীলত, মহান বৈশিষ্ট্য ও মরতবা কুরআন মজীদে খোলাখুলি ও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর যদি কাফিরদের হাতে আল্লাহ্ তা'আলা শাহাদত নসীব করেন তা হলেও হাজারও সৌভাগ্য! রিসালাতের পর এ মরতবা থেকে বড় ও বিরাটতর কোন মরতবাই নেই।” ভ্যান্টোরা বললেন যে, হা! নিশ্চিতই আপনাদের মযহাবে শহীদদের মরতবা অত্যন্ত বড় ও বিরাট। মওলবী সাহেব বললেন, আপনার উপর ১৫৪ ঈমান যখন জাগলে www.almodina.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।