অবশ্য যাকাত কেবল ধনাঢ্য ব্যক্তির উপরই ফরয। এক বছর অতিক্রান্ত হওয়ার পর ধনী ব্যক্তিকে নিজ সম্পদের চল্লিশ ভাগের একভাগ আল্লাহ্র রাহে প্রদান করতে হয়। এ তিনটি থেকে অধিকতর কষ্টসাধ্য হজ্জের ফরয---যদিও তা ধনাঢ্য ব্যক্তির উপর সারা জীবনে মাত্র একবারই ফরয। কিন্তু যেহেতু এর জন্য সমুদ্র ভ্রমণ, নিজেকে বিপদের মুখে নিক্ষেপ করা এবং নিজের পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হবার প্রয়োজন হয়, তদুপরি আরও বহুবিধ কম্ট-ক্রেশ এর সাথে সম্পকিত, সে জন্য অধিকাংশ ধনাত্য ব্যক্তি এই ফরযটি আদায়ের ব্যাপারে ওঁদাসীন্য দেখিয়ে থাকে এবং এর সৌভাগ্য থেকে মাহরূম থাকে । এ পর্যায়ে আপনি শুনে থাকবেন যে, সৈয়দ সাহেব সাজ-সরঞ্জাম তথা উপায়-উপকরণহীন হওয়া সত্বেও শত শত লোক- জন সহকারে হজ্জ আদায় করেছেন এবং এতে হাজার হাজার টাকা ব্যয় হয়েছে যা বড় থেকে বড়োতর আমীরের পক্ষেও এরূপ উচ্চ মনোবল ও প্রশস্ত হাদয়ের সাথে হজ্জ করবার তৌফিক হয় নি!” ভ্যান্টোরা বললেন,- আপনি সত্য বলেছেন যে, এরূপ শান-শওকতের সাথে সে সময়ে কেউ হজ্জ করেনি। মওলবী সাহেব বললেন, জিহাদের ন্যায় “ইবাদত হজ্জ অপেক্ষাও কঠিনতর এবং এটা ধন-দৌলতের আধিক্য ও প্রাচুর্যের উপরই শুধু নির্ভর- শীল নয় বরং তা আল্লাহূর মজি ও তৌফিকের উপর নির্ভরশীল। আল্লাহ্ তাআলা শুধুমান্ত্র স্বীয় ফযল ও করমে কাউকে এরূপ দুর্লভ সৌভাগ্যের জন্য মনোনীত ও নির্বাচিত করেন। এর দুঃখ-কম্ট ও ক্লেশ এবং বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে এই “ইবাদতের ছওয়াব অপরাপর “ইবাদতের তুলনায় অনেক বেশী এবং তা এ জন্যে যে, এই “ইবাদতে জানমাল এবং পরিবার- পরিজন থেকে বিচ্ছিন্ন হতে হয়। এটাও স্মরণ রাখা দরকার যে, এ জিহাদ শুধু আমাদের পয়গম্বর (স)-এর উপরই ফরয ছিলো না-বরং হযরত ইবরাহীম ৫আ), হযরত মূসা ৫আ), হযরত দাউদ €আ), এদের উপরও ফরয ছিলো; আপনি ইতিহাস গ্রন্থ থেকে স্বয়ং একথা জেনে থাকবেন। ভ্যান্টোরা বললেন,--জী, হাঁ! মওলবী সাহেব বললেন,--“টসয়দ সাহেব আল্লাহ্র ফষল ও করমে তীরই মকবুল বান্দাহ, সুদৃঢ় ইচ্ছাশক্তি অধিকারী এবং উচ্চ মনোবলসম্পনন বুযুর্গ। তিনি এই ফরযটি আদায় করতে মনস্থ করেছেন। এটা আদায়ের জন্য দুণটি শর্ত ঃ প্রথমত, জামা“আতে মুজাহিদী- নের কোন ইমাম অথবা আমীর থাকবেন যাঁর অধীনে শরয়ী তরীকার ঈমান যখন জাগলো ১৫৩ www.almodina.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।