মওলবী খয়ের উদ্দীন সাহেব বললেন,-একথা একেবারেই বাহুল্য ও একদম ভিত্তিহীন। এই বাহুল্য লোকটি শুধুমান্র নিজের জান বাঁচাবার জন্য নিজের থেকে মনগড়া কথা বানিয়েছে। খলীফা সাহেবের কাফিরদের আনুগত্য এবং তাদের রাজস্ব প্রদানের সাথে কি সম্পর্ক £ কারণ তিনি এই দূর-দরাজ এলাকায় রাজ্য ও জায়গীর লাভের জন্য আসেন নি। ভ্যান্টোরা বললেন,---আচ্ছা ! যদি এ ধরনের লোভ না থাকে তবে এরূপ সাজ-সরঞ্জামহীন অবস্থায় এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে কেন তিনি সংগ্রামে লিপ্ত যিনি ধনভাণ্ডার, অফিস-আদালত ও বিরাট সৈন্যবাহিনীর অধীশ্বর £ মওলবী সাহেব বললেন, আপনি শুনে থাকবেন যে, খলীফা সাহের ভারত- বর্ষের বুকে জাঁক-জমক ও মান-মর্যাদার অধিকারী,--লাখ লাখ মানুষ অত্যন্ত গর্ব ও আনন্দের সাথে তারই মুরীদ দলভুক্ত । তিনি সেখানে উঁচু আমীর-ওমরাদের মতোই আরাম-আয়েশের জীবন যাপন করতে পারতেন, দেশ ত্যাগ এবং পাহাড়-পর্বত ও পথপ্প্রান্তর অতিক্রম করবার দরকার ছিলো না তার। ভ্যান্টোরা বললেন,-হা! আমার জানা আছে যে, খলীফা সাহেব যেখানে ছিলেন সেখানে তার এরূপ আরাম-আয়েশ, “ইযষত ও মর্যাদা ছিলো এবং সেখানকার সরকার প্রধানও তাঁকে অত্যন্ত সম্মান ও মর্যাদা এবং খাতির যত্র করতেন। মওলবী সাহেব বলেন, "এমন সহায়-সম্পদ, ইযযত -মর্যাদাকে বিদায়-সালাম জানিয়ে সফরের দুঃখ-কষ্ট, স্বদেশের বিচ্ছেদ এবং একটি কাল্গনিক আশা-ভরসার পেছনে দিবা-রান্ত্র কঠোর পরিশ্রম ও ক্লেশদায়ক জীবন অবলম্বন এবং সাজ-সরঞ্জামহীন অবস্থা সত্তেও একটি শক্তিশালী দুশমনের মুকাবিলা করার সুদৃঢ় অভিপ্রায় রাখা-যিনি একটি দেশের ও বিরাট সৈন্যবাহিনীর মালিক---কোন মস্তিক্ষসম্পন্ন ব্যক্তি সমীচীন মনে করবে £ “এবার খেয়াল করে শুনুন যে, এর পেছনে নিহিত উদ্দেশ্যটাকি। আপনার জানা আছে যে, দীন ইসলামের পাঁচটি বিধান ফরয হিসেবে খুবই গুরুত্বপূর্ণ । এগুলো পালন করার জন্যে আল্লাহ্ রাব'ল-“আলামীনের তরফ থেকে শক্ত তাকীদ এসেছে; আর সেগুলি হলো সালাত, সিয়াম, যাকাত, হজ্জ এবং জিহাদ। সালাত আদায় করা প্রতিটি মুসলমানের উপর ফরয--সে ধনীই হোক অথবা গরীব। ঠিক এমনিভাবেই সিয়াম পালনও বাধ্যতামূলক । ১৫২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।