একটি উত্তম ও অত্যন্ত বড় ধরনের কার্পেট টেবিলের নীচে বিছানো রয়েছে। হাজী বাহাদুর শাহ্ খান,_-“আস্সালামূ, “আলা মানিভ্তাবা'আল-হাদা” €সত্যাশ্রয়ীদের উপর শান্তি বষিত হোক ) বলে প্রবেশ করলেন এবং টেবিলের নিকট বসে গেলেন। উষীর সিংহ তীাবুর দরজায় এবং ভ্যান্টোরা সাং- বাদিক ও হাকীম “আধযীহুদ্দীনকেও ডেকে নিয়ে দূতদের পাশে বসালেন। ভ্যান্টোরা দূতদের প্রতি সম্বোধন করে বললেন,-আপনাদের ভেতর মওলবী কে£ হাজী সাহেব মওলবী খয়ের উদ্দীনের দিকে ইশারা করলেন । ভ্যান্টোরা ছিলেন যুবক আর ফাসঁ ভাষায়ও তার যথেষ্ট দখল ছিলো। তিনি বললেন, আমি আপনার সাথে কিছু জ্তান-বিজ্তান বিষয়ক কথা-বার্তা বলতে চাই। মওলবী খয়ের উদ্দীন সাহেব বললেন,--যদি আলাপ- - চনা ধমীয় বিষয় ও সমস্যাদি নিয়ে হয় তবে পরিক্ষার, খোলামেলা ও তিক্ত জওয়াবের জন্য বেজার হবেন না-তেমনি হবেন না অন্যায়ভাবে উত্তেজিত।- অন্যথায় এ ধরনের কথা-বার্তার কোন প্রয়োজন নেই । ভ্যান্টোরা বললেন, --যা কিছু আপনার মনে আসে নিদ্বিধায় বলুন, মনে কিছু নেব না। কিন্তু জওয়বাৰ পাণ্ডিত্যপূর্ণ ও বিজ্জনোচিত হওয়া চাই। আর তা এজন্য যে, আমি আপনার ধর্ম সম্পর্কে জানি। বিশেষ করে আমি আপনাদের ইতিহাস ও ধমীয় বিষয়ক কিতাবাদি অনেক পড়েছি । অন্য বিলেতী অফিসারটি €্যোলার্ড) ছিলেন বয়স্ক এবং কথা-বার্তা খুব কম বলেন” চুপচাপ বসে কাটান । ভ্যান্টোরা আলোচনা শুরু করলেন এবং বললেন যে, আমাদের ডেরা হাযারূতে থাকাকালে দৃশ্যত একজন ফকীর খলীফা সাহেবের পক্ষ থেকে আমাদের সাথে সাক্ষাৎ করেছিলো । তিনি বলেছিলেন যে, যদি খালসা সরকার মেহারাজা) মালিক ইউসুফজাই-এর রাজস্ব আমাদের মারফতে উশুল করেন-তবে সরকার সৈন্যবাহিনী পরিচালনার তকলীফ ও জোরযবরদস্তি প্রয়োগের হাত থেকে ছুটি পান। এলাকার লোকেরাও প্রতি বছর ধ্বংস ও পয়মাল, বিরান ও আগুন লাগাবার মুসীবত থেকে বেঁচে যায়। আমাদের একথা অত্যন্ত যুক্তিপূর্ণ বলে মনে হয়েছিলো,_-কারণ এর ভেতর উভয় পক্ষের কল্যাণই নিহিত ছিলো। সরকারকে হাঙ্জামা, গোলযাগ এবং প্রজাদের হয়রানী ও পেরেশানীর হাত থেকে চিরদিনের তরে নাজাত মিলে যায়। আমি জানতে চাই যে, একথা কি সত্যি? ঈমান যখন জাগলো ১৫১ www.almodina.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।