ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

নেই। সৈয়দ সাহেব অত্যন্ত আদর-সমাদর ও তক্তি-শ্রদ্ধা সহকারে নিজের কাছেই হাকীম সাহেবের থাকার ব্যবস্থা করেন এবং মেহমানদারী করেন। তাঁর এ সৈন্যবাহিনীতে ডোগরা বাহিনীর একজন জমাদার রঞ্জিৎ সিংহের কোন ব্যাপারে নাখোশ হয়ে চলে এসেছিল। সৈয়দ আহমদ বেরেলভী (র) তাকে এবং আরো পঞ্চাশ-ষাটজন ডোগরাকে কর্মচারী হিসেবে রেখে দেন। এদের নামে মহারাজার একটি পরওয়ানা হাকীম সাহেব এনেছিলেন যেন তারা নিজেদের লোকের সাথে চলে আসে । হাকীম সাহেব উক্ত পরওয়ানা উল্লিখিত জমাদারকে দেন এবং নিজের সাথে তাকে নিয়ে যেতে চাইলেন। সে এসে সৈয়দ বেরেলভী রে)-এর খেদমতে সব কিছু খুলে বলে। তিনি তাকে বললেন,_-এ ব্যাপারে তুমি স্বাধীন। যদি তুমি ইচ্ছা করো তবে চলে যেতে পার। উক্ত জমাদার এবং তার সাথীদের বেতনাদি যা কিছু বকেয়া ছিলো পরিশোধ করে দেয়া হয়। হাকীম “আযীযুদ্দীন সাহেব বিদায় নিতে চাইলে তিনি মহারাজা রজিৎ সিংহের নামে ইসলাম গ্রহণের দাওয়াত জানিয়ে একটি চিঠি লিখে দেন যা “আধযীহুদ্দীন সাহেবকে তিনি মুখে বলেছিলেন। অপর দিকে জেনারেল ভ্যান্টোরা এক বিরাট বাহিনীসহ €যা বারো হাজার অশ্বারোহী ও পদাতিক বাহিনীর সমম্টি ছিলো ) পেশোয়ারের নিকটবতী লাণ্ডে নদীর ধারে এসে অবস্থান গ্রহণ করেন। তিনি ইচ্ছে প্রকাশ করেন যে, মুজাহিদ বাহিনীর কোন বিচক্ষণ ও বিক্ত ব্যক্তিকে তার সাথে মুলাকাতের উদ্দেশ্যে যেন পাঠানো হয় যাতে করে তিনি এ সমস্যার ব্যাপারে তার সাথে আলোচনা করতে পারেন। সৈয়দ সাহেব এতদুদ্দেশ্যে মওলানা খয়ের উদ্দীন শেরকোটিকে মনোনীত করেন। তাঁকে সৈন্যবাহিনীর মধ্যে অত্যন্ত বিজ্ত ও চাতুর্ষের অধিকারী বলে মনে করা হতো এবং তিনি সঠিক ও যথার্থ সিদ্ধান্ত গ্রহণের অধিকারী, উপস্থিত বুদ্ধিসম্পন্ন এবং উত্তম আলোচক ছিলেন। সৈয়দ সাহেবও তীর প্রতিভা ও যোগ্যতার প্রশংসা করতেন, স্বীকৃতি দিতেন এবং মওলানার উপর তীর আস্থাও ছিলো গভীর । মওলানা খয়ের উদ্দীন শেরকোটি অস্ত্রসজ্জিত হয়ে ফরাসী জেনারেলের তাঁবুতে তার সাথে সাক্ষাত করেন। তিনি দেখতে পান যে, দু'জন বিলেতী অফিসার (জেনারেল ভ্যান্টোরা ও জেনারেল গ্যালার্ড ) নিজেদের চেয়ারে উপবিষ্ট। একটি ছোট্ট টেবিল তাদের সামনে রাখা । এছাড়া আর দ্বিতীয় কোন চেয়ার তাবুতে নেই। অবশ্য ১৫০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।