ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

জন্য কিছু বৃত্তি কিংবা মাসোহারা নির্দিষ্ট করে দিয়েই পরম নিশ্চিন্ত হয়ে গেছে। রঞ্জিৎ সিংহ এ পদ্ধতিই আমীরু”ল-মুজাহিদীনের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলেন। সিদ্ধান্ত নিলেন যে, তার সাথে দর কষাকষি করতে হবে যেন প্রয়োজনবোধে বাড়ানোও যায়---ফাতে করে আগুনের এ ফুলকীটি দাউ দাউ করে জ্বলে উঠে সীমান্ত ও আফগানিস্তানকে গ্রাস করতে না পারে এবং উপজাতীরদের ভেতর জিহাদের প্রেরণা যেন সঞ্চার করতে না পারে যা কিনা তার সিংহাসনের জন্য বিপদ হয়ে দীড়াবে। এতদুদ্দেশ্যে লাহোর সরকার হাকীম “আবীুদ্দীন-এর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠায়। হাকীম সাহেব ছিলেন সরকারের বিশেষ উপদেষ্টা ও সদস্য এবং রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী ও সরকারের একজন খায়ের-খাঁ। মহারাজা তার একনিষ্তা, বুদ্ধি ও প্রথর মেধাশক্তির উপর পূর্ণ আস্থা- শীল ছিলেন। তাকে সাহায্য ও সহায়তা প্রদানের জন্য তিনি জেনারেল ভ্যান্টোরাকে সাথে পাঠান এবং দু'জনকে বিশেষভাবে বলে দিয়েছিলেন যে, তারা যেন সৈয়দ সাহেবের সাথে কথাবার্তা বলে তাঁকে সন্তুষ্ট ও শান্ত করার চেষ্টা করেন! হাকীম “আযীবুদ্দীন সাহেবের সাথে একটি চিঠিও মহারাজা পাঠিয়ে ছিলেন যার ভেতর তিনি অত্যন্ত নরম ও মোলায়েম ভঙ্গী অনুসরণ করেন। সৈয়দ সাহেবের তা'রীফ এবং তাঁর ধর্মীয় ও আধ্যাত্মিক মর্যাদার স্বীকৃতিও এতে ছিলো। তিনি লিখেছিলেন যে, ষদি তিনি রাজত্ব করতে আগ্রহী হন তবে মহারাজা তাঁকে সিন্ধুনদের এপারের সমগ্র এলাকা দিতেই প্রস্তুত আছেন। তিনি যেমনটি চাইবেন ---সেভাবেই গোটা ব্যবস্থা- পনা পরিচালনা করতে পারবেন এবং এরূপ ক্ষেত্রে মহারাজা তার থেকে বাৎসরিক কোন ট্যাক্সও চাইবেন না। সৈয়দ সাহেব নিজস্ব গণ্তীতে যিক্রে ইলাহী ও “ইবাদত-বন্দেগীতে মশগুল থাকুন এবং যুদ্ধ-বিগ্রহ ও উপজাতীয় ঝগড়া-বিবাদ থেকে দূরে অবস্থান করুন”-বুদ্ধ-জিহাদের খেয়াল পরিত্যাগ করুন অথবা মহারাজার সাথে মিলিত হোন। এমতাবস্থায় তাঁকে মহারাজার ট্সন্যবাহিনীর সিপাহসালার নিযুক্ত করা হবে। সৈয়দ সাহেব্‌ প্রতিনিধিদলকে অত্যন্ত উদারচিত্তে ও উত্তম ব্যবহার এবং গভীর ধৈর্য ও স্থৈর্যের সাথে অভ্যর্থনা জানান। তিনি মহারাজার মুসলিম দূতের সামনে হিজরত, জিহাদের উদ্দেশ্য ও লক্ষ্য এবং যেসব ১৪৮ ঈমান ষখন জাগলে? www.almodina.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।