যুদ্ধেই সৈয়দ সাহেবের ভাতিজা সৈয়দ আহমদ আলী শহীদ হন। তিনি যুদ্ধে অত্যন্ত বীরত্বের পরিচয় দিয়েছিলেন এবং পাহাড়ের মতো নিজে অটল, অনড় থাকেন। তাঁর এরূপ দৃঢ়তা প্রদর্শন ও আত্মোৎসর্গ ইসলামী ইতিহাসের মুতার যুদ্ধের কথাই আর একবার স্মরণ করিয়ে দেয়। এ যুদ্ধে তিনি সায়্যিদানা হযরত জা'ফর ইবন আবু তালিব (রা)-এর অনু- সরণ করেন। তার বন্দুক বেকার হয়ে গেলে তিনি বন্দুকের বাট দ্বারাই শাহাদাত বরণ পর্যন্ত লড়তে থাকেন। এ যুদ্ধে মুজাহিদ বাহিনী নিজেদের রণনৈপুণ্য ও বীরত্ব প্রমাণের বেশ সুযোগ পেয়েছিলো । প্রত্যেকেই বীর পুরুষের মতো ও বাহাদুরীর সঙ্গে লড়েছিলো এবং পাহাড়ের ন্যায় নিজ নিজ জায়গায় ছিলো অটল । এই সব যুবকের মধ্যে মীর আহমদ আলী বিহারীও ছিলেন। তিনি বন্দুক চালাতে এবং অব্যর্থ লক্ষ্য ভেদে এতই উস্তাদ ছিলেন যে, পুতুলের ন্যায় ক্ষুদ্র জিনিসের উপর নিশানাবাজিতেও তার লক্ষ্য ব্যর্থ হতো না। তার অব্যর্থ গুলীর আঘাতে দুশমনদের বিরাট সংখ্যক ঘোড়সওয়ার মারা যায়। শল্রুরা তাকে ঘেরাও করে ফেলে এবং বড় বড় ঘোড়সওয়ার ও যৃদ্ধবাজ যুবক তার চারপাশে জাল সদৃশ ব্যুহ তৈরী করে। অসম সাহসী ও সিংহ-হৃদয় যুবক তাদের সবাইকে চ্যালেঞ্জ দেন যে, তোমাদের আল্লা- হ্র দোহাই ! আমার উপর গুলী চালিও না। আল্লাহ্র ওয়াস্তে আগে আমার হাতের কৌশল দেখে নাও,_আমার তলোয়ারবাজি ও বীরত্বের পরাকাষ্ঠা দেখিয়ে যাই। আমি ওয়াদা করছি এ বেষ্টনী থেকে বের হবার কোন চেম্টাই আমি করবো না। এরপর যুবক মীর আহমদ আলী তলো- স্নার নিয়ে এমনি খেলা শুরু করলেন যেন এটা যুদ্ধের ময়দান নয়”-- কোন খেলার মাত এবং কুরবানী নয়--কোন শিল্পকলার অপূর্ব নৈপুণ্য প্রদর্শনী । তিনি তার এই অপূর্ব শিল্পশৈলীর প্রদর্শন করে সবাইকে তাক লাগিয়ে দেন। মাথা, কাঁধ ও মেরুদণ্ড কেটে কেটে চারদিকে নিক্ষিপ্ত হচ্ছিলো, শেষ অবধি জনৈক দশমন গুলী চালিয়ে দেয় এবং তিনি শাহা- দাতের অমর সৌভাগ্যে ধন্য হন। সৈয়দ সাহেব স্বীয় ভাতিজা সৈয়দ আহমদ আলীর শাহাদাতের খবর পেয়ে বললেন,--আলহণামদুলিল্লাহ্! এরপর তিনি বহুক্ষণ চুপ করে থাকেন। বর্ণনাকারী যখন তাঁকে এ সংবাদ দেয় যে, সব কট আঘাতই তার মুখমগ্ডলে লেগেছিলো--তখন তাঁর চোখ দিয়ে অশ্চর অবিরল ধারা প্রবা- ১৪৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।