ডামিকা ইসলামের ইতিহাসে যখনই ঈমানের প্রবল বাতাস বয়েছে, ‘আকীদা, “আমল ও আখলাক---এই তিন শাখাতেই তখন বিস্ময়কর ঘটনাবলী বরং আশ্চর্য সব বিষয়ের প্রকাশ ঘটেছে। শৌর্য ও বীর্য, সুদৃঢ় বিশ্বাস ও প্রত্যয়, সাধুতা ও আমানতদারী, আত্মত্যাগ ও আত্মহনন, সহমর্মিতাবোধ ও সেবামূলক প্রেরণা, ঈমান ও আত্মজিজ্তাসা, বাহ্যিক সাজ-সঙ্জা ও সৌন্দর্যের প্রতি নির্লিপ্ততা, আত্মবিশ্বাস ও উচ্চ দৃষ্টিভঙ্গি-_অধিকন্ত ন্যায় ও সুবিচার, দয়াদ্রচিত্ততা ও স্বেহ-মমতা, বিশ্বস্ততা ও জীবন উৎসর্গের এমন সব দুর্লভ নমুনা ও প্রাণবন্ত নজীর কিংবা প্রতিচ্ছবি লোকের সামনে এসেছে যা মান- বতার স্মৃতি থেকে ক্রমান্বয়ে লোপ পেতে চলেছিল এবং যার পুনরুজ্জীবন ও পুনরুদ্ধারের কোন আশা-ভরসাই আর অবশিষ্ট ছিল না। ঈমানের এই হাদয়াপ্লুত বেগ ইতিহাসের বিভিন্ন বিরতি ও অধ্যায়ে চলেছে; কখনো স্বল্প সময়ের জন্য, আবার কখনো বা দীর্ঘ সময়ের জন্য। তথাপি কোন হেমন্তকালই এগুলো থেকে খালি কিংবা মুক্ত ছিল না। নব- জাগরণ ও পুনরুজ্জীবন এবং ইসলামী দাওয়াতের ইতিহাসে এ সবেরই রেকর্ড অতি উত্তমভাবে সংরক্ষিত আছে। ভারতবর্ষের বুকে ঈমানের এই ভোরের হাওয়া ও বসন্ত বাতাস হিজরী ভ্রয়োদশ শতাব্দীর প্রারভ্তেই বইতে শুরু করে, যখন সৈয়দ আহমদ শহীদ (র) এবং তাঁর উচ্চ মনোবলসম্পন্ন সাথীরা এদেশে তওহীদ, ধর্মীয় নব- জাগরণ ও জিহাদ ফি সাবীলিল্লাহ বা আল্লাহ্র পথে সংগ্রামের পতাকা উত্তোলন করেন। তারা ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোর স্মৃতিকে পুনরায় নতুনভাবে জাগিয়ে তোলেন। সৈয়দ সাহেব বিশুদ্ধ ও নির্ভেজাল ধর্মের দাওয়াতের উপর আপন কর্মপন্থার বুনিয়াদ রাখেন। তিনি মুসলমানদের মধ্যে ঈমান ও একীন, ঈমান যখন জাগলো ১ www.almodina.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।