ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তাদের খানা খাবার আর মওকা মেলেনি। ইয়ার মুহাম্মদ খান এ যুদ্ধে মারাত্মক আহত হয়েছিলো এবং একটি বিশেষ স্থানে তাকে নিয়ে যাওয়া হচ্ছিলো । পথিমধ্যে সে পরলোক গমন করে। মুসলমানেরা বহু যুদ্ধলব্ধ সম্পদ হস্তগত করে এবং বহু অস্ত্র-শস্্রও তাদের হাতে আসে । কিছু কিশো- রীও পাওয়া যায়। তাদেরকে দুররানীরা নিকটবরতা পল্লী অঞ্চল থেকে অপহরণ করে এনেছিলো। মওলানা মৃহাম্মদ ইসমা“ঈল (র) এসব কিশোরীকে তাদের নিজেদের বাড়ীতে পৌছে দেন। সৈয়দ সাহেব পাঞ্জেতার বিজয়ী হয়ে ফিরে আসেন এবং এ বিজয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। লোকজন তাকে অভি- নন্দন জানাতে একন্রিত হতে থাকে । মুবারকবাদ ও আল্লাহ্‌র প্রতি শুক- রিয়া জ্ঞাপনে গোটা পরিবেশ মুখরিত হয়ে ওঠে । সৈয়দ সাহেব দাড়িয়ে যুদ্ধলদ্ধ সম্পদ (মালে গনীমত) চুরির নিন্দায় বক্ততা করেন এবং তাদের জন্য যে সাবধান বাণী এসেছে সে সম্পর্কে তাদের সতক করে দেন। এটাও বলে দেন যে, এর দ্বারা ইসলাম ও মুসলিম স্বার্থের কিরূপ ক্ষতি সাধিত হয়েছে, তদুপরি এর দ্বারা নেক আমল এবং জিহাদের পুরস্কার কেমনভাবে বিনম্ট হয়েছে। তার এ বক্ততা স্থানীয় অধিবাসীদের মনে দারুণ রেখাপাত করে এবং তারা যুদ্ধের ময়দান থেকে যা কিছুই লুট করেছিলো এবং যেগুলোর অধিকারী ছিলো একমান্র বায়তু'ল-মাল-_সেগুলো সব এনে মসজিদের নিকট স্তূপীরুত করে। এসবের মধ্যে ছিলো পাঁচশো ঘোড়া, বহু তাবু, শামিয়ানা ইত্যাদি । এর এক-পঞ্চমাংশ আল্লাহ্‌র রাস্তায় ব্যয় করা হয় এবং বাকী অংশ আল্লাহ্‌ ও তদীয় রসূল করীম সে-)-এর হুকুম এবং কুরআন ও সুন্নাহ্‌ বণিত নীতির ভিত্তিতে বণ্টন করা হয়। পদাতিক বাহিনীকে এক ভাগ এবং অশ্বারোহীকে দু’ভাগ দেয়া হয়। মুজা- হিদ বাহিনী গনীমতে তাদের অংশ পাবার পর বলে যে, যেহেতু আমাদের প্রয়োজনীয় রেশন-সামগ্রী বায়তুল মাল থেকে আমরা পেয়ে থাকি,--আর আমাদের প্রয়োজন যেহেতু সেখান থেকেই পূরণ করা হয়--সেহেতু এ হিস্যা আমাদের নেবার কোনই অধিকার নেই। এ সব কিছু বায়তুল মালে যাওয়াই উচিত। সৈয়দ সাহেব একথা শুনে বললেন যে, এগুলো তোমাদেরই হক এবং অধিকারভুক্তঃ যে ভাবে চাও তা ব্যয় করতে পারো। এটা শুনে অধিকাংশ লোকই নিজেদের হিস্যা বায়তুল মালে জমা দিয়ে দেয় এবং ছারা তুলনামূলকভাবে ও অপেক্ষারুৃত অভাবী--তারা এথেকে নিজেরা উপকৃত হয়। ১৪৪ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।