আমীর খানকে সেখানকার শাসনকর্তা বানিয়ে দেন। তারা তাদের বাহিনী আমীর খানের কেন্দ্র হরিয়ানায় অবতরণ করায় । তাদের সঙ্গে ছিলো ছ’টি কামান, হাতী ও উটের একটি বিরাট সংখ্যা এবং একটি বিশাল সৈন্যবাহিনী। হরিয়ানা পৌছুতেই তারা কামান দাগতে শুরু করে। উদ্দেশ্য ছিলো, স্থানীয় বাসিন্দা--যারা গোলার আওয়াজে খুবই ভয় পেতো---তাদের অন্তরে প্রভাব প্রতিষ্ঠিত করা । এর ফলে দোদুল্যমান ও মুনাফিক শ্রেণীর লোক তাদের দলে গিয়ে শামিল হয় এবং তারা পল্লীবাসীদের ধন-সম্পদ লুটপাট এবং ক্ষেতের ফসলাদি ধ্বংস ও বরবাদ করতে শুরু করে আর চারদিকে ছড়িয়ে দেয় ধ্বংস ও বিভীষিকার রাজত্ব । দু'দল সৈন্যবাহিনীর মধ্যে ছোটখাটো সংঘর্ষ চলতে থাকে কিন্তু ফলাফল থাকে অনিশ্চিত। এরূপ অস্থির ও বিব্রতকর অবস্থায় সৈয়দ সাহেব ও ইয়ার মুহাম্মদ খানের ভেতর কয়েক দফা যোগাযোগ স্থাপিত হয়। সৈয়দ সাহেব তাকে বহু বোঝাতে চেস্টা করেন, --আল্লাহ্র কথা স্মরণ করিয়ে দেন, সতর্ক করে দেন বিদ্রোহাত্মক আচরণের পরিণতি সম্পর্কে । কিন্তু ইয়ার মুহা- ম্মদ খান সন্ধির এ পয়গামকে গর্ব, অহমিকা ও অত্যন্ত বিদ্বিষ্ট মন- মানসিকতার সঙ্গে শোনে এবং একে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করে। এখন মুজাহিদ বাহিনীও যুদ্ধের জন্য মজবুর হয়ে পড়ে । আটশ” পদাতিক ও অশ্বারোহী বাহিনী নিয়ে তারা অতকিতে ইয়ার মুহাম্মদ খানের কাছে পৌছে যায়। এ বাহিনীর নেতৃত্ব ছিলো মওলানা মুহাম্মদ ইসমাঈল (€ে)-এর হাতে । যায়দা নামক স্থানে এ যুদ্ধ সংঘটিত হয়। মুজাহিদ বাহিনী অসাধারণ সাহসিকতার সঙ্গে সামনে এগুতে থাকে ও না'রায়ে তকবীর ধ্বনি তোলে এবং একটি অংশ খুব দ্রুততার সঙ্গে অগ্রসর হয়ে সকলের আগে শব্রুবাহিনীর কামান ইউনিটটি হস্তগত করে ফেলে । এ অবস্থা দেখে দুররানী বাহিনীর পদক্খলন ঘটে এবং নিজেদের সকল সাজ-সামান যুদ্ধের ময়দানে ফেলে রেখে পালাতে শুরু করে--এমন কি ভীতিবিহব্লতার ভেতর নিজেদের জুতো পরতে পর্যন্ত তারা ভুলে গিয়েছিলো । মুজাহিদ বাহিনী সেখানে পৌছার পরও সেখানে বহু জুতো পড়ে থাকতে দেখা যায়। দুররানীরা পালাবার সময় এসব ফেলে গিয়েছিলো এবং মুজা- হিদ বাহিনী এগুলো হস্তগত করে। ডেকচীগুলো চুলোর উপরই ছিলো, খাবার রান্না হয়ে গিয়েছিলো প্রায়, কিন্তু ্ুততা ও হতবিহব্লতার কারণে ঈমাম যখন জাগলো ১৪৩ www.almodina.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।