ও তার রসূল (স)-এর আনুগত্য ও শরী‘আতের হকুম-আহকাম কবৃল করার কোন আশা --তখন বিজ্ত ব্যক্তিবগ এই সিদ্ধান্ত উপনীত হলেন যে, তাকে তার কৃত আচরণের উপযুক্ত শিক্ষা ও শাস্তি দান করা অবশ্য কর্তব্য । সুতরাং গোটা ব্যাপারটা মওলানা মুহাম্মদ ইসমা'ঈল (র)-এর নিকট সোপর্দ করা হয়। কারণ মুজাহিদ বাহিনীর মধ্যে তার মতো আর কেউ তেমন মরতবা ও মর্যাদার অধিকারী ছিলেন না। এমনকি সৈয়দ সাহেবের বিশিষ্ট ও একান্তজনদের মধ্যেও বীরত্বে ও দুরদর্শিতায়, রাজ- নৈতিক প্ৰজ্ঞায় এবং নেতৃত্বসুূলভ যোগ্যতায় কেউ তাঁর সমকক্ষ ছিলেন না। মওলানা মুহাম্মদ ইসমা‘ঈল (র) পাঁচশো নির্বাচিত ও বাছাইকৃত মুজাহিদ সঙ্গে নিয়ে-__যারা ছিলো অত্যন্ত ক্ষিপ্র, চতুর আর বাহাদুরও বটে-- হিণ-এর দিকে রওয়ানা হন এবং ভোরের উজ্জ্বল কিরণ রেখা দেখা দেবার মুহ্র্তে দুর্গে প্রবেশ করেন। খাবী খান এরূপ আকস্মিক হামলায় হতভম্ব হয়ে যায় এবং মুজা- হিদ বাহিনীর হাতে মারা যায়। এভাবে ইসলামী সৈন্যবাহিনী এরূপ একটি মযবৃত ও দুর্স-বিশিষ্ট প্রাচীর ঘেরা শহর নিজেদের নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এর মধ্যে খাদ্য-শস্য ও অস্ত্রশস্তের একটি ভাণ্ারও মওজুদ ছিলো। রান্ত্রিকালীন অতর্কিত এই হামলা পরিচালনাকালে শুধু মান্র খাবী খান এবং একজন কৃষক মারা গিয়েছিলো। মুজাহিদ বাহিনীর কারো সামান্যতম অশচড়ও লাগেনি । মোটকথা, ব্যাপারটির অত্যন্ত নিরাপদ উপায়ে নিষ্পত্তি ঘটে এবং মুজাহিদ বাহিনী একটি বড় ধরনের ফিতনা থেকে নাজাত পায়, যা মুসলমানদের এক্য ও সংহতিকে নিঃশেষ করে চলেছিলো এবং এর শক্তিকে দীর্ঘকাল থেকে কমযোর ও দুর্বল করে ফেলছিলো। এখন বাকী রইলো ইয়ার মুহাম্মদ খানের পালা । সে ছিলো এই ফিতনার চূড়ান্ত মধ্যমণি । মুজাহিদ বাহিনীর বিরুদ্ধে সে বরাবর চক্রান্ত করে চলছিলো আর লক্ষ্য রাখছিলো বাতাস কোন খাতে বইছে । সে নিজস্ব ধ্বংসাত্মক উদ্দেশ্য ও লক্ষ্য পূর্ণমান্ত্রায় হাসিলের জন্য সৈয়দ সাহেবের জীবন নাশের চক্রান্ত করে। শিখদের সঙ্গে মিলিত হয়ে তাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করে যে, হিণ্-এ অবস্থিত মুজাহিদ বাহিনীকে দমন করার জন্য লাহোর সরকার যেন নিজেদের সৈন্যবাহিনী পাঠান এবং খাবী খানের পরিবর্তে ১৪২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।