ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

“যুদ্ধে বিশ্বাসীদিগের জন্য আল্লাহই যথেষ্ট ছিলেন ।” (সূরা আহযাব, ২৫ আয়াত ) একজন অভিজ্ত ফরাসী জেনারেলের পক্ষে যুদ্ধের ময়দান থেকে এ ধরনের পশ্চাদপসরণ যিনি অধিকাংশ যুদ্ধে বিজয়মাল্য লাভ করেছেন, এবং মুজাহিদ বাহিনীর হেডকোয়ার্টার থেকে এমনিভাবে ভেগে যাওয়া এমন একটি ঘটনা ছিলো যার ধ্বনি-প্রতিধ্বনি বহু দূর-দূরান্তর থেকে শোনা গিয়েছিলো । পল্লী ও শহরাঞ্চলের প্রতিটি জায়গা এ ঘটনার আলো- চনায় সরব ও মুখর হয়ে উঠেছিলো । সুতরাং ৪৪ হিজরীর ধিলহজ্জ মাসের প্রথম দিকে বিভিন্ন উপজাতির মুসলমান কেন্দ্রে এসে পৌছে, সৈয়দ সাহেবের হাতে বায়'আত নেয় এবং শরী"“আত ভিত্তিক শাসন ব্যবস্থাও কবূল করে। সিম্মাতে একটি মযবুত দুর্গ ছিলো যাকে আমানজাঈ বলা হতো। এতে প্রায় বারো হাজার আফগানী থাকতো---যাদের কাজই ছিলো লড়াই- ঝগড়া করা, মরা এবং মারা । এরা সবাই সৈয়দ আহমদ বেরেলভী €রে)-এর হাতে বায়'আত হয় এবং ওশর১ আদায়ের ওয়াদাও করে। অন্য এক কবীলার সর্দার মুকারাব খানের বিশ্বস্ততা ও নির্দোষিতা বলে প্রমা- ণিত হয়। মুশরিকদের উপর জিযয়া আরোপিত হয় এবং মুসলমানদের উপর ওশর ধার্য করা হয়। কিন্তু হিও-এর শাসনকর্তা খাবী খান শব্রুতা সাধন ও বিদ্বেষমূলক তৎপরতার অব্যাহত ধারা পূর্বের ন্যায়ই বজায় রাখে। সে নিজের ভাগ্যকে ইসলামের দুশমনদের ভাগ্যের সাথে জড়িয়ে ফেলে । পরে সন্ধান মেলে যে, ভ্যান্টোরাকে হামলা করবার উস্কানী সে-ই দিয়েছিলো এবং ব্যাপার- টাকে অত্যন্ত হালকাভাবে পেশ করেছিলো । খাবী খানই তাকে লোভাতুর করে তুলেছিলো,--সকল শক্তি সম্পদ দিয়ে তাকে সাহায্যও করে এবং সম্পূর্ণরূপে তার খয়ের খা-তে পরিণত হয়েছিলো । তাকে এভাবে ছেড়ে দেওয়া এবং উপেক্ষা করা মুসলিম সাধারণ স্বার্থের মোটেই অনুকূল ছিলো না। এর দ্বারা শর'য়ী ব্যবস্থাপনার প্রভাব-প্রতিপত্তি নিঃশেষ হবার আশংকা ছিলো | মুনাফিকদের বিদ্রোহ করবার এবং মাথাচাড়া দিয়ে উঠবার এতে অনুকূল আবহাওয়া সন্টি হতো। এজন্য মুজাহিদ বাহিনীর দুরদর্শী ১। ইসলামী রান্ট্রে উৎপন্ন ফসলের এক-দশমাংশ রাজস্ব হিসাবে আদায় করা হয় যাকে ইসলামী পরিভাষায় “ওশর' বলা হয় ' (অনুবাদক) ১৪০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।