ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মুজাহিদ বাহিনী অধিক থেকে অধিকতরো পরিমাণে সূরা কুরায়শ মুখে তিলাওয়াত করবে । এরপর তিনি ছুপ করে একান্তভাবে আল্লাহ্‌র দিকে মনোনিবেশ করেন । সৈন্যবাহিনীর ভেতর পতাকা উত্তোলন করা হয়। মুহাম্মদ নামে একজন আরব শেখের হাতেও একটি ঝাণ্ডা ছিলো যিনি হজ্জ্ব থেকে ফিরবার কালে তাঁর সঙ্গী দলভুক্ত হয়ে যান আর যিনি ছিলেন অত্যন্ত বিশুদ্ধ মন-মানসের অধিকারী । জেনারেল ভ্যান্টোরা একটি উচু টিলায় আরোহণ করে মুজাহিদ বাহিনীর সংখ্যা ও উপস্থিতি নিরূপণ করতে চেষ্টা করেন এবং এরপর দূরবীন লাগিয়ে যুদ্ধের ময়দান দেখতে থাকেন । তিনি দেখতে পান যে, পুরো ময়দানটি মুজাহিদ বাহিনীর সৈন্যদলে ভর্তি হয়ে আছে। এটা দেখে তার মনে ভীতির সঞ্চার হয় এবং খাবী খানের দিকে লক্ষ্য করে বলতে থাকেন যে, আপনি আমাদের সঙ্গে ধোকাবাজি করেছেন এবং মুজাহিদ বাহিনীর শক্তি ও সংখ্যাকে খাটো করে দেখিয়েছেন। এখন পদাতিক ও অশ্বারোহী বাহিনীর এই দুরন্ত সৈন্যবাহিনী দেখুন এবং এ সব ঝাণ্ডা- গুলিও দেখুন যা ময়দানের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অতঃপর আপন সঙ্গী-সার্থীদের নিয়ে নীচে অবতরণ করেন এবং প্রাচীরের সামনে থেমে যান। ইতিমধ্যে শিখ বাহিনী প্রাচীর ভাঙতে শুরু করে। সৈয়দ সাহেবের ইঙ্গিত পাওয়া মাত্রই মুজাহিদ বাহিনী হামলা করে এবং ফায়ার শুরু করে দেয়। ভ্যান্টোরা নিশ্চিত হন যে, পরাজয় অবধারিত । এজন্য তিনি সৈন্যবাহিনীকে পিছু হটবার নির্দেশ দেন। মুজাহিদ বাহিনী পার্জে- তার ছেড়ে আরও কিছু দুর পর্যন্ত পশ্চাদ্ধাবন করে। মুজাহিদ বাহিনীর সংখ্যা এতো বেশী ছিলো না যতটা জেনারেল ভ্যান্টোরা অনুমান করেছিলেন। এটা ছিলো একমান্র আল্লাহ্‌ তা“আলারই সাহায্য ও সহায়তা--তিনি যেভাবে খুশী---যথায় খুশী এবং যেখানে খুশী আসমান যমীনের সৈন্যবাহিনী দিয়ে কাজ নিয়ে থাকেন । ভ্যান্টোরার পশ্চাদপসরণ--__সম্পূর্ণ হ'লে-__মুজাহিদ বাহিনী আল্লাহ্‌র উদ্দেশ্যে শুকরিয়া জ্ঞাপন করে। পার্জেতারের উক্ত নালার কিনারে ওষ্‌ করে দু'রাকাত শোকরানা সালাত আদায় করে। CA পান এ১৪ 21 পারা ৩ ৮ ০981 ৩০45৯ 1 ৬ 5 ঈমান যখন জাগলো ১৩৯ www.almodina.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।