রিষওয়ানের আয়াতে করীমা মুজাহিদ বাহিনীর সামনে তিলাওয়াত করেন, সাথে সাথে করেন এর ব্যাখ্যাও, বর্ণনা করেন এর ফযীলত । উপস্থিত লোকজন সৈয়দ সাহেবের হাতে আবার নতুনভাবে বায়'আত গ্রহণ করে এবং আল্লাহ্কে হাযির ও নাজির জেনে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, তারা কখনও ময়দান থেকে পশ্চাদপসরণ করবে না, চাই কি চূড়ান্ত বিজয় অর্জিত হোক অথবা শাহাদাত লাভই ঘটুক। লোকজনের মধ্যে একটি নতুন জীবন, জোশ ও আনন্দ প্রবাহ এবং শাহাদাতের প্রতি গভীর আগ্রহ ও চাঞ্চল্যের স্বষ্টি হয়। সর্বাগ্রে মওলানা মুহাম্মদ ইসমা‘ঈল সাহেব সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর হাতে বায়- “আত হন। এরপর অন্যান্য লোকজনও এতে শামিল হয়। লোকজনের আনন্দ-উদ্দীপনা ও উৎসাহের প্রাবল্য এরূপ পর্যায়ের ছিলো যে, একে অন্যের গায়ের উপর ঢলে পড়ছিলো। এরূপ নতুন প্রভাব সৃষ্টিকারী দৃশ্য দেখে অনেকের চোখই অশ্রসজল হয়ে ওঠে । সৈয়দ সাহেব এ সুযোগে দো'আ করেন এবং নিজের দুর্বলতা, অসহায় ও লাচার অবস্থা, অসমার্থতা এবং আল্লাহ্ তা“আলার সামনে নিজেদের দারিদ্র্য-দশা ও প্রয়ো- জনীয়তার কথা অন্তর খুলে ব্যক্ত করেন। সবারই অবস্থা ছিলো আত্ম- হারার ন্যায়। কারোর কোনদিকেই লক্ষ্য ও জুক্ষেপ ছিলো না। রহমত, তৃগ্তি এবং শাহাদাত লাভের প্রবল গভীর আগ্রহই গোটা পরিবেশকে প্রভাবিত ও আচ্ছন্ন করে রেখেছিলো । প্রত্যেকেই একে অপরের নিকট কৃত অন্যায় অপরাধ মাফ করিয়ে নিতে থাকে । গলাগলি ও কোলাকুলি করে এই বলে বিদায় চেয়ে নিতে থাকে যে, যদি জীবিত থাকি---তবে দুনিয়াতে,---অন্যথায় আল্লাহ চাহে তো জান্নাতে মুলাকাত হবে। সবাই পরস্পরকে ওসীয়ত করতে থাকে যে, যদি কেউ শাহাদাত লাভ করে তবে তাকে ময়দান থেকে উঠাবার পরিবর্তে তারা যেন সামনে অগ্রসর হয় এবং কীরোচিতভাবে দুশমনের মুকাবিলা করে। টয়দ সাহেব যুদ্ধের পোশাক পরিধান করেন এবং অস্ত্রসঙ্জিত হয়ে টিলার দিকে এগিয়ে যান। তার সাথে কমবেশী আট হাজার ভারতীয় ও কান্দাহারী মুজাহিদ ছিলো। তিনি তাদের লক্ষ্য করে বলেন,--জলদী করবে নাশ--তারা যতক্ষণ ফায়ার না করবে ততক্ষণ ফায়ার করবে না এবং টিলা পার হবার চেষ্টাও করবে না। তিনি এও নির্দেশ দেন যে, ১৩৮ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।