তিনি অগ্বিশর্মা হয়ে ওঠেন এবং তার প্রতি আরোপিত কলংক মুছে ফেলার লৌহ কঠিন সংকল্প গ্রহণ করেন। এবারের সৈন্য সংখ্যা ছিলো দশ হাজার এবং খাবী খানও তাঁর সঙ্গে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিলো । হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) উপজাতীয় আমীর-ওমরা ও সর্দারমণ্ডলীর প্রতি চিঠি পাঠান এবং এ অভিমত ব্যক্ত করেন যে, দুই পাহাড়ের মাঝখানে এমন একটি প্রাচীর নির্মাণ করা হোক, যার চওড়া হবে চার হাত পরিমাণ--যাতে করে আক্রমণকারী সৈন্যবাহিনীকে বাধা দেওয়া যায়। সমগ্র মুজাহিদ বাহিনী এবং চতুষ্পার্শের লোকজন গভীর আগ্রহের সাথে একাজে লেগে যায় এবং খুবই অল্প সময়ের ভেতর তা তৈরীও করে ফেলে । তার খেয়াল হয় যে, ঠিক অনুরূপভাবে পেছনের রাস্তাও বন্ধ করে দেওয়া যাক। সমস্ত মুহাজিরীন এবং মুজাহিদ বাহিনী পুনরায় পৃর্ণোদ্যমে কাজ শুরু করে---স্থজ্টি হয় খন্দক যুদ্ধের আর এক নবতর সংস্করণ। মুহাজিরমণ্ডলী জমি ভাগ করে নেয় এবং এর পশ্চাদ- ভাগ নির্মাণে মশগুল হয়ে পড়ে। সৈয়দ আহমদ বেরেলভী রে) তাদের সামনে দীড়িয়ে আহযাব (খন্দক ) যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করেন এবং এবং তাদেরকে বলেন---কিভাবে মুসলমানেরা খন্দক খনন করার জন্য নিজেদের ভেতর জমি ভাগ করেছিলো আর স্বয়ং রসূলে করীম (স') নিজে তাদের সাথে শরীক ছিলেন, শুনিয়েছিলেন অনেকতরো ছওয়াব এবং অবধারিত ও নিশ্চিত বিজয়ের সুসংবাদ । পরদিন ভোরবেলা মুজাহিদ বাহিনী ফজরের সালাত আদায়ের প্রস্তুতি নিচ্ছিলো--ঠিক এমনি মুহূর্তে খবর প্রাওয়া গেলো যে, প্রতিপক্ষের অশ্বা- রোহী বাহিনী প্রাচীরের পশ্চাভভাগে পৌছে গেছে। এখবর শোনা মান্ত্র সৈয়াদ সাহেব এবং মুজাহিদ বাহিনী অতি সত্বর সালাত আদায় শেষ করে অস্ত্র- সজ্জা ও রণ-প্রস্ততিতে ব্যস্ত হয়ে পড়েন। ইতিমধ্যে ভোরও হয়ে যায়। দুশমনপক্ষ পল্লী ও বস্তিতে আগুন লাগিয়ে দেয় এবং আকাশ জুড়ে আগু- নের ধোয়ায় ভরে যায়। এরই আড়ালে ও ছত্রছায়ায় তাদের সৈন্যবাহিনী অগ্রাভিযান শুরু করে। অপরদিকে সৈয়দ সাহেবও মুজাহিদ বাহিনীসহ অগ্রসর হন এবং পশ্চাস্ভাগের সামনে গিয়ে যান্রাবিরতি দেন | সৈন্য বাহি- নীকে সামরিক কায়দায় সুশৃশ্বল ও সুসংহত করেন এবং গাষীদের বিভিন্ন স্থানে মোতায়েন করেন। মওলানা মুহাম্মদ ইসমা'ঈল সাহেব বায়'আতে ঈমান যখন জাগলো ১৩৭ www.almodina.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।