ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রতি বছর যে ট্যাক্স ও উপহার-উপতৌকন উপজাতিগুলোর পক্ষ থেকে দেওয়া হয়---তা নিয়মমাফিক দেওয়া হোক । তিনি সৈয়দ সাহেবের এখানে আগমনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে চান। সৈয়দ সাহেব উত্তরে নিজেদের হিজরত ও জিহাদের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কারভাবে বিশ্লেষণ করেন। তাকে ইসলামের দাওয়াত পেশ করেন এবং এও লেখেন যে, তিনি আল্লাহ্‌ তা'আলার একজন অনুগত বান্দা মান্্র* তার নিজের এ ব্যাপারে কোনই হাত নেই। তিনি উক্ত এলাকায় শিখদের জুলুম- নির্যাতন ও অন্যায় হস্তক্ষেপের উল্লেখ করেন এবং পরিশেষে লিখে দেন, সর্দারদের নিকট তার এ ধরনের দরখাস্ত করার কোন অধিকার নেই। তিনি এ চিঠি মওলানা খয়ের উদ্দীন শেরকোটির হাতে দিয়ে- যাকে এ জামা'আতের একজন বিচক্ষণ ও বুযুর্গ ব্যক্তি বলে মনে করা হতো--_পাঠিয়ে দেন। মওলানা শেরকোটি এ চিঠি জেনারেল ভ্যান্টোরার হাতে অর্পণ করেন এবং তার সাথে অত্যন্ত সৌজন্যমূলকভাবে কথাবার্তা বলেন। এর ভেতর দিয়ে তার বিচক্ষণতা ও যোগ্যতা, দৃঢ়তা ও দুরদর্শিতার পরি- চয় গাওয়া যায়। এরপর তিনি ষুদ্ধ প্রস্তুতি গ্রহণের নিদেশ দেন এবং তিনশো অশ্বারো- হীর একটি কোম্পানী মওলানা খয়ের উদ্দীনের অধিনায়কত্বে পাঠিয়ে দেন। এ কোম্পানী জেনারেল ভ্যান্টোরার সামনে ডেরা ফেলে । অপরদিকে ভ্যান্টোরা মুসলমানদের প্রস্তুতির সংবাদ অবগত হন। আল্লাহ্‌ তাআলা মুজাহিদ বাহিনীর সংখ্যাকে দুশমনের চোখে বেশী করে দেখান। নিকটস্থ মৌজা ও বস্তিগুলি থেকে যে সমস্ত লোক পালিয়ে পার্জেতার এসেছিলো এদেরকেও তিনি মুজাহিদ বাহিনীর অন্তর্গত বলে মনে করেন এবং তিনি রাতের বেলা অতর্কিত হামলার আশংকা করেন। ফলে তার মনে এতে ভীতির উদ্রেক হয় এবং পশ্চাদপসরণ করে নদী পার হয়ে তিনি পাঞ্জাব সীমান্ত প্রবেশ করেন । পরবতী বছরে এ অধিনায়কই সৈন্যবাহিনীসহ নির্ধারিত সময়ে এসে উপস্থিত হন এবং সেখানকার উপজাতিগুলো থেকে বাংসরিক দেয় ট্যাক্স ও উপঢৌকন দাবী করেন। এর জওয়াব তাই পাওয়া যায় যা গত বছর পাওয়া গিয়েছিলো । সুতরাং তিনি তার সৈন্যবাহিনী পাঞ্জেতার অভিমুখে চালনা করেন। গত বছর ফিরে যাবার কারণে মহারাজা তাকে ভৎসনা করেছিলেন এবং এটাকে ভীরুতা ও কাপুরুষতা বলে গণ্য করেন। এবার ১৩৬ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।