ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ফরাসী জেনারেলের সামনে বিখ্যাত ফরাসী জেনারেল ভ্যান্টোরা € ৬2৮০1 )১ তার সৈন্যবাহিনীর সাথে সিন্ধু নদ পার হন এবং হিগু দুর্গে২ ডেরা ফেলেন। জানা গেলো যে, খাবী খান তাকে ডেকে পাঠিয়েছে। ভ্যান্টোরা উপজাতীয় সর্দারদের নিকট পূর্ব নিয়ম মাফিক ট্যাকৃস ইত্যাদির দাবী করেন যেমনটি তিনি প্রতি বছর করে আসছেন । কিন্তু এবার উপজাতীয় সর্দারমণ্ডলী ট্যাকস প্রদানে অস্বীকার করে বসে এবং তা এজন্য যে, তারা এবার সৈয়দ সাহে- বের হাতে বায়'আত করেছে এবং তার আনুগত্যকে নিজেদের উপর বাধ্যতামূলক করে নিয়েছে । তাদের মধ্যে ধমীয় সন্দ্রম ও মর্যাদাোবোধ এবং পাঠানী তেজস্বিতা মাথা চাড়া দিয়ে ওঠে । যখন তারা অনুভব করতে পারলো যে, আসলে ব্যাপারটা বড় সঙ্গীন এবং এ থেকে ভাগবার কোন পথও খোলা নেই তখন তাদের মধ্যে অনেকেই সৈয়দ সাহেবের নিকট গিয়ে আশ্রয় নেয়। ভ্যান্টোরা এটা জানতে পেরে নিজ সৈন্যবাহিনীসহ পাঞ্জেতারের নিকটবর্তী গিয়ে অবস্থান নেন ও সৈয়দ সাহেবকে বহু তা“রীফ সম্বলিত একটি চিঠি লেখেন । দরখাস্ত করেন যে, লাহোর সরকারকে ১. জেনারেল ভ্যান্টোরা (৬৪015 ) রণজিৎ সিংহের বিদেশী বিশিষ্ট সমরনায়কদের অন্যতম ছিলেন । সেখানে তিনি যে সম্মান, মর্যাদা ও আস্থা অর্জন করেছিলেন তা আর কোন বিদেশী সমরনায়কের ছিলোনা । ইনি ছিলেন ইটালীর বিশিষ্ট এক বংশের সাথে সম্পর্কিত। দীর্ঘকাল ধরে নেপোলিয়নের অধীনে স্পেন ও ইটালীর সৈন্যদলে চাকরী করেন। যুদ্ধ সমাপ্তির পর ফ্রান্স থেকে বিদায় নেন এবং সামরিক বাহিনীতে চাকুরীর উদ্দেশ্যে বহির্গত হন । মিসর এবং ইরানেও তিনি কিছুকাল অবস্থান করেন। অতঃপর হিরাত ও কান্দাহারের রাস্তা হয়ে তিনি ভারতে আসেন। মহারাজা তার সততা ও বিশ্বস্ততা, আমানতদারী ও অভিজ্ঞতার উপর পুরো আস্থাশীল হবার পর তিনি নিজের বিশেষ সৈন্যবাহিনীর দায়িত্ব জেনারেলকে সোপর্দ করেন। এই দলটি সামরিক প্রশিক্ষণ ও হাতিয়ার বন্দীতে অন্যান্য বাহিমী থেকে বিশিষ্ট মর্যাদার অধিকারী ছিলো । তিনি মহারাজার জন্য বিরাট খেদমত আঞ্জাম দেন যদ্দ্বারা তার শ্রেষ্ঠত্ব ও বিশ্বস্ত তার পরিচয় মেলে। মহারাজা তাকে বিশেষ “ইয্যত ও মর্যাদার চোখে দেখতেন এবং এ জন্যই তাকে তিনি লাহোর অংশের শাসক নিষুভ্ত করেন। শাহী দরবারে তার স্থান ছিলো তৃতীয় নম্বরে । ১৮৪৩ খৃষ্টাব্দে রণজিত সিংহের মৃত্যুর পর তিনি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন । পস্যর লেপেল শগ্রিফিন প্রণীত “RANJIT SINGH" নামক পুস্তক থেকে সংক্ষেপিত, পৃষ্ঠা-৯৭-৯৯ ) ৯. সিন্ধু নদের পশ্চিম পাড়ে একটি মযবূত ও স্দৃঢ় দুর্গ এব শহর যা খাবী খানের শাসনাধীনে ছিলো। ঈমান যখন জাগলো ১৩৫ www.almodina.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।