কিরাম, নেত্রন্দ ও উপজাতীয় সর্দারদের একটি বিরাট সম্মেলন অনুজ্ঠিত হয়। সৈয়দ সাহেব “উলামায়ে কিরাম ও ফকীহ গণের নিকট ফতওয়া চেয়ে পাঠান, যে ইমামের বিরোধিতা করবে কিংবা ইমামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে তার ক্ষেত্রে শরয়ী হুকুম কি? উপস্থিত “উলামায়ে কিরাম ও মুদারি সীন প্রদত্ত ফতওয়ার উপর দস্তখত, সিলমোহর প্রদান করে। জুম'আর সালাত সম্পাদনের পর সমস্ত “উলামায়ে কিরাম ও সর্দারমণ্ডলী সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর হাতে বায়'আত হন। যারা ইতিপূর্বেই বায়'আত হয়েছিলেন তারাও এতে শরীক হন। ”৪৪ হিজরীর ১৫ই শাবান তৃতীয় জুমআর দিনে ফতেহ খান ধর্মীয় জ্ঞানে সুপণ্তিত, বিজ্ত জনমণ্ডলী এবং বিচক্ষণ ব্যক্তিদের একত্রিত করেন। তিনি (সৈয়দ আহমদ বেরেলভী ) এদের সবার থেকে বায়'আত গ্রহণ করেন এবং একজন নেককার “আলিম মওলানা সৈয়দ মুহাম্মদ মীরকে পাঞ্জেতার এলাকার “কাষীউ*ল-কুষাত' নিযুক্ত করেন, শরী“আতের বিধি-বিধান চালু করা হয়, ঝগড়া-বিবাদ তথা মামলা-মোকদ্দমা ইসলামী শরী'আতের আলোকে নিষ্পন্ন করা হতে খাকে। সালাত তরককারী, অনাচারী ও দুক্ষতিকারীদের খুঁজে বের করার জন্য এবং তাদের শিক্ষা দেবার জন্য পুলিশ নিযুক্ত করা হয় এবং সত্বরই এই ব্যবস্থাপনার বরকত ও সুফল প্রকাশ পেতে শুরু করে। ধমীয় কতৃত্ব, মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠিত হয়। তাতে করে শত শত বছর থেকে লোকজন যে সমস্ত ন্যায্য হক ছিনিয়ে রেখেছিলো এবং যে সমস্ত জমি-জায়গা ও ধন-সম্পদ অন্যায়ভাবে হস্তগত করেছিলো সে সবই তার প্রকৃত মালিক ও হকদার ফিরে পায়। যে সমস্ত লোকদের হক ছিনিয়ে নেওয়া হয়েছিলো অথবা ইয্যত-আবরু ধূলাবলুষ্ঠিত হয়েছিলো তারা অভিযোগ পেশ করে এবং নিজেদের অধিকার লাভ করে । এ ব্যবস্থাপনা অল্পদিনেই যা করে দেখিয়েছিলো বড় বড় সুশৃঙ্ক্ষল ও সুসংহত সরকারও তা করতে পারে না। এরূপ কড়াকড়ি আরোপ ও তদন্তের ফল এই হয়েছিলো যে, লোকেরা ইসলাম নির্দেশিত ফরয কাজগুলি সম্পাদনের জন্য পুরোপুরি মশগুল হয়ে যায়। এমনকি পুরো গ্রামে তন্ন তন্ন করে তল্লাশী চালিয়েও এমন একজনকে পাওয়া যেতো না, যে সালাত আদায় করে না। মোটকথা, বহু কাল পর দীন মাথা তুলে দাড়ায় ও শক্তি অর্জনে সমর্থ হয় এবং তার প্রভাব-প্রতিপত্তি মানুষের অন্তর মানসে প্রতিষ্ঠিত হয়ে যায়। ১৩৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।