ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ঘাসিন্দাদেরকে শরী“আতের নির্দেশিত বিধি-বিধানের প্রতি দাওয়াত দেওয়া একান্ত প্রয়োজন। তাদেরকে এ ব্যাপারে উদ্বদ্ধ ও উৎসাহিত করতে হবে যে, ইসলামী শিক্ষা ও বিধানের পরিপন্থী আফগানী পোঠানী) রসম-রেওয়াজ এবং দেশীয় নিয়ম-কানূন থেকে হাত গুটাতে হবে। ইমামকে এমনিভাবে আনুগত্য ও অনুসরণ করতে হবে যেন তার ভেতর যাবতীয় বিদ'আত, গহিত কার্যকলাপ ও প্রবৃত্তি পূজার কোন চিহ্নই আর অবশিষ্ট না থাকে । শরী“আত নির্দেশিত জিহাদ তখনই শুধু পরিপূর্ণতা লাভ করবে এবং আল্লাহ, তা“আলার সাহায্য ও সমর্থন নুসরত ও রহমত) তখনই নাষিল হবে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) সোয়াতের রাজধানী খাহ্‌রে এক বছরেরও অধিককাল অতিবাহিত করেন (১২৪৩ হিজরীর জমাদিউ’ছ- ছানী থেকে ১২৪০ হিজরীর জমাদিউ্ছ-ছানী পর্যন্ত)। শরী‘আতের অধিকতর প্রসার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি পাঞ্জেতার গমন করেন। সেখানে একজন আমীর নিযুক্ত করে তার আনুগত্যের উপর জোর দেন এবং এ বিষয়ে উলা- মায়ে দীনের সঙ্গে মত বিনিময় করেন। তারা এরূপ একটি গুরুত্বপূর্ণ ফরযের ব্যাপারে নিজেদের অলসতা ও গাফলতি স্বীকার করেন। এ সুযোগে “উলামায়ে কিরাম ও উপজাতীয় সর্দারদের একটি বিরাট সংখ্যা তার হাতে বায়'আত হয়। পাঞ্জেতারে তিনি ফতেহ খানের উপর (যার কারণেই এ স্থান নির্বাচন কার্যকরী করা সম্ভব হয়েছিলো) একথা সুস্পষ্ট করে দেন যে, তিনি এখানে এই শর্তের উপর অবস্থান করতে পারেন যে, তিনি নিজের নেত্ত্বসূলভ ও আমীরানা অভ্যাস-আচরণ এবং শরী‘আতের নিষিদ্ধ সকল প্রথা-পদ্ধতি, উত্তরাধিকারসুন্তরে প্রাপ্ত সকল আদব-কায়দা, জীকজমক ও পদ থেকে নিজেকে মুক্ত ও পবিত্র ঘোষণা করবেন এবং নিজেকে একজন সাধারণ মানুষের কাতারে গণ্য করবেন,--শর'য়ী ব্যবস্থাপনার সামনে নিজের মস্তক আনুগত্যের প্রতীক হিসাবে ঝুঁকিয়ে দেবেন এবং এ ব্যাপারে নিজের ভাই ও আত্মীয়-স্বজনের প্রতি কোনরূপ পক্ষপাতিত্ব করবেন না, কোন প্রকার বাহানাবাজী, দর কষাকষি ও মুনাফিকীর আশ্রয় নেবেন না। তিনি সেখানকার “উলামায়ে কিরাম ও মাদরাসার শিক্ষকমগ্ডলীকে দাওয়াতনামা পাঠান এবং প্রায় দু'হাজার “আলিম ও তাদের সঙ্গে শাগরিদরন্দের একটি বিরাট জামাত-_যাদের সংখ্যাও দু'হাজারের কম হবে না-সৈয়দ সাহেবের দাওয়াতে সেখানে শরীক হয়। তিনি উপজাতীয়দের প্রসিদ্ধ সর্দার আশরাফ খান ও খাবী খানকেও ডেকে পাঠান। শাবান মাসে এ সমস্ত “উলামায়ে ঈমান যখন জাগলো ১৩৩ www.almodina.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।