এবং তার জন্য বহু কিছু এন্তেজাম করেন। সেখান থেকে মওলানা আবদুল হাই সাহেব তার জনৈক দোস্তকে লিখেছিলেন যে, আমি পড়ে আসছি এবং শুনে আসছিলাম যে, ঈমানদার বান্দা যখন জান্নাতে পৌঁছুবে তখন দুনিয়ার সকল দুঃখ-কষ্ট মুসীবত এক লমহায় ভুলে যাবে আর তার সকল ক্লান্তি ও অবসাদও সে মুহূর্তেই দূর হয়ে যাবে। এ কাহিনীই এখানে আমার জীবনে সত্য হয়ে দেখা দিয়েছে । যখন আমার বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের নিকটে পৌছুলাম তখন সফরের সকল ক্লান্তি ও অবসাদই দুর হয়ে গেলো। “এরপর মওলানা বিপ্লবের দাওয়াত, নৈতিক ও চারিত্রিক পরিশুদ্ধি, ওয়াজ-নসীহত ও হিদায়াত কর্মে একাগ্রচিত্তে মশগুল হয়ে যান। শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্ত ঘনিয়ে এলে তিনি সৈয়দ সাহেবেকে বলে পাঠান যে, আমার খাহেশ ছিলো-_যুদ্ধের ময়দানে যদি আমার মৃত্যু হতো। কিন্তু তকদীরে ইলাহীর কারণে আজ বিছানায় পড়ে জীবন দিচ্ছি। সৈয়দ সাহেব সংবাদ পেতেই চলে আসেন এবং অবস্থা সম্পর্কে জানতে চান। মওলানা উত্তরে জানান যে, তিনি খুবই কম্ট অনুভব করছেন। আপনি আমার জন্য দু'আ করুন এবং আমার বুকের উপর আপনার কদম রাখুন যার বরকতে আল্লাহ. তাআলা আমাকে এই মুসীবত থেকে নাজাত দেবেন। সৈয়দ সাহেব বললেন,--মওলানা সাহেব! আপনার বুক তো আল্লাহ্র কিতাব ও সুন্নতে নববী সে-)-এর জ্ঞান-ভাণ্ডার। আমার এতখানি অধিকার কোথায় যে তার উপর পা রাখি। এরপর তিনি বিসমিল্লাহ বলে তাঁর বুকের উপর হাত রাখলেন। এতে মওলানা কিছুটা শান্তি ও আরাম পেলেন এবং কয়েক- বার__- 4০১1 55890101531 54০1 41 নিজের মুখে উচ্চারণ করেন এবং ইন্তেকাল করেন।” শরী'আতী ব্যবস্থার প্রবর্তন এবং নেতৃত্ব ও কতৃত্ব প্রতিষ্ঠা হযরত সৈয়দ আহমদ বেরল্ভী রে)-এর নিকট যারা বায়'আত হয়েছিলো, এসব অবস্থা দেখে ইসলামের এই মহান স্তস্তের বরকত ও কল্যাণের প্রতি তাদের “আকীদা আরও পাকাপোক্ত হয়ে যায়। তারা তাঁকে নিজেদের আমীর ও ইমাম হিসাবে মেনে নেয়। তাঁরা অনুভব করে যে, এই ব্যবস্থাপনাকে আরও বিস্তূত করা, তার ইখতিয়ারাধীন এলাকা বধিত করা এবং একে অধিকতর সুদৃঢ় বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত করা আবশ্যক। তাদের বিশ্বাস ছিলো যে, আল্লাহ্র সাহায্য লাভ করতে হলে আশে-পাশের মুসলিম ১৩২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।