ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কখনো কখনো সৈয়দ সাহেব নিজেও এতে শরীক হতেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতেন। নিজের অভিজ্ঞতা ও রণকৌশলের উপর গর্ব করার ব্যাপারে সতর্ক করতেন এবং শুধুমাত্র আল্লাহ'র উপর নির্ভরশীলতা ও আস্থা এবং শুধু মান্ত্র তারই নিকট সাহায্যপ্রার্থী হবার জন্য উৎসাহিত ও উদ্ছদ্ধ করতেন। খাহর-এ অবস্থানকালেই আরবাব বাহরাম খানের নেতৃত্বে একটি রান্রিকালীন ঝটিকা বাহিনী পেশোয়ারের নিকটবর্তা আশমানজাইয়ে পাঠানো হয়। এতে সৈয়দ সাহেব স্বয়ং অংশগ্রহণ করেন। এই ঝটিকা আক্রমণে মুজাহিদ বাহিনীকে নিদারুণ ক্ষয়-ক্ষতি ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। আশংকা করা গিয়েছিলো যে, প্রচণ্ড গরম, পিপাসা এবং ময়দানে পথ হারিয়ে সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ্‌ তাঁআলা তাদের উপর দয়া প্রদর্শন করেন এবং তারা নিরাপদে নিজেদের আবাসে ফিরে আসে । 'আলিমে রব্বানীর ওফাত খাহ্‌র (সোয়াত)-এ শেখুল ইসলাম মওলানা ‘আবদুল হাইয়ের ওফাতের নিদারুণ ঘটনা ঘটে। এটা ছিলো এমন একটি বিরাট মুসীবত ও দুর্যোগ যাতে লোকেরা একে অপরকে কেঁদে-কেটে শোক জ্ঞাপন করে। তার মৃত্যুতে ভারতবর্ষের মুসলমান একজন 'আলিমে রব্বানী, একনিষ্ঠ মুবালিগ, বিপ্লবী আহ্বায়ক এবং একজন দয়ার পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলো। শেষ দিকে তার ঈমানী কুওত, ধর্মীয় সম্ভ্রম ও মর্যাদাবোধ সম্পূর্ণরূপে আবেগোদ্দীপ্ত ছিলো। একজন নির্ভরযোগ্য বর্ণনাকারী বলেন £ “টৈয়দ সাহেব মওলানা “আবদুল হাই সাহেবকে অন্যান্য কাজের তত্বাব- ধানের জন্য দেশে ছেড়ে এসেছিলেন এবং বলে এসেছিলেন যে, পরে তাঁকে ডেকে পাঠানো হবে। ইতিমধ্যে মওলানা আহবানের অপেক্ষায় এত অস্থির ও অধীর আগ্রহে কাল কাটাতে থাকেন---পানি বিহনে মাছ ডাঙ্গায় যেমন- লাফাতে থাকে অথবা তিনি যেন দ্বীপান্তরে অথবা কারাগারে কাল কাটাচ্ছেন। যখন আহবান এসে গেলো তখন তিনি খুশীতে পাগলের মতো এদিক থেকে ওদিকে দৌড়াচ্ছিলেন আর বলছিলেন,--“টসয়দ সাহেব আমাকে স্মরণ করেছেন,--সৈয়দ সাহেব আমাকে স্মরণ করছেন।” এরপর তিনি দীর্ঘ মরুভূমি, বালুকাময় প্রান্তর, নদী-নালা, দুর্গম পাহাড়-পর্বত বহু কম্টে অতিক্রম করে--যেমনটি অন্যান্য মুজাহিদরুন্দ করেছিলো- সেখানে পৌছেন। সৈয়দ সাহেব যখন তার আগমনের সংবাদ পেলেন তখন তিনি অত্যন্ত খুশী হন ঈমান যখন জাগলো ১৩১ www.almodina.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।