ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আত্মাৎসঞ্গের দৃষ্টান্ত অত্যুজ্জ্বলভাবে ধরা দেয়। এসব যুদ্ধ বা অভিযানে মওলানা মুহাম্মদ রামপুরীর আসন সবচেয়ে উচু থাকে । এ সময়েই মুজাহিদ বাহিনীর যে সব নতুন কাফেলা ভারতবর্ষ থেকে আসে তাদের সংখ্যা পনেরো থেকে কম ছিলো না। এদের মধ্যে বড় বড় “উলামায়ে কিরাম, সন্তরান্ত ব্যক্তিবর্গ এবং বহু সংখ্যক তেজস্বী ও উৎসাহী যুবক ছিলো। অধিকন্তু সৈয়দ সাহেবের ভাতিজা সৈয়দ আহমদ আলী এবং অন্যান্য আত্মীয়-স্বজনও ছিলো । এদেরই হাত দিয়ে মুজাহিদ বাহিনীর সাহায্যকারী এবং জামাতের অন্যান্য লোকজনের১ তরফ থেকে টাকাকড়িও আসে যা বিভিন্ন ধর্মীয় কল্যাণ ও আবশ্যকীয় কাজে ব্যয়িত হয় । চিঠিপত্র একটি গোপন ভাষায় লেখা হতো যা শুধু জামা'আতের “উলামায়ে কিরাম বুঝতেন । এর ভেতর বহু চিঠিপন্তর আরবীতেও লেখা হতো । সৈয়দ আহমদ বেরেলভী (র) জিহাদের দাওয়াত জানাবার জন্যে বিভিন্ন এলাকায় ওয়ায়েজীন পাঠান এবং জামা'আতের বিশিষ্ট “উলামাকে হিজরত ও জিহাদের দাওয়াত, বিশুদ্ধ ধর্মীয় ‘আকীদার প্রচার, ধর্মের আবরণে প্রচারিত ও প্রচলিত কুসংস্কার ও জাহিলিয়াতের বিনাশ সাধনের জন্য ভারত- বর্ষে পাঠিয়ে দেন। তাদের মধ্যে মওলানা মুহাম্মদ আলী রামপুরী এবং মওলানা বেলায়েত আলী “আজীমাবাদীও ছিলেন। তীরা সৈয়দ সাহেবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খলীফা ও সাথীদের অন্তর্গত ছিলেন। এরপর সোয়াতে তিনি দ্বিতীয় সফর করেন এবং এর রাজধানী খাহ্র- এ পুরো এক বছর তিনি অতিবাহিত করেন। গোটা সময়টা তিনি দাওয়াত, আত্মিক ও নৈতিক পরিশুদ্ধি, ওয়াজ-নসীহত ও জনগণের হিদায়াত প্রদানে কাটিয়ে দেন এবং এক্ষেন্রে চেস্টা-সাধনার কোন হ্ুটিই তিনি রাখেন নি। উপজাতীয় সর্দার, নেতৃস্থানীয় লোকজন ও বিশিষ্ট ‘উলামায়ে কিরাম তাঁকে সব সময়ই ঘিরে রাখতো। এরপর খাহ্রের মুজাহিদরৃন্দ দ্বিতীয়বার নিজেদের যুদ্ধ-মহড়া, নেযাবাজী, ঘোড়দৌড় এবং চান্দমারী (লক্ষ্যভেদ)-তে আত্মনিয়োগ করে। ১. এদের মধ্যে ছিলেন মশহর মুহাদ্দিছ মওলানা মুহাম্মদ ইসহাক দেহলভী ও হযরত শাহ ‘আবদুল ‘আযীয ৷ পরবর্তীকালে তিনি দরসে হাদীছের ক্ষেত্রে সর্বাপেক্ষা বড় উত্তাদ এবং এ শাস্ত্রের ইমামরূপে গণ্য হন । ১৩০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।