ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দো'আ করেন। উচু জাতের একটি ঘোড়া যা তাঁকে টুংকের শাসনকর্তা নওয়াব উষীরুদ্দৌলা নযরানাস্বরূপ দিয়েছিলেন-__তাকে প্রদান করেন এবং তার মাথায় নিজ হাতে পাগড়ী বেঁধে দেন। “আবদুল হামিদ খান এ রূপ সম্মান লাভে ও সৌভাগ্যে অত্যন্ত আনন্দিত হন এবং আল্লাহ্‌র দরবারে শুকরিয়া আদায় করেন। মসজিদে গিয়ে দু'রাকাত শোকরানা সালাতও আদায় করেন তিনি। এদিন থেকেই তার চরিত্রে ও ব্যবহারে দর্শনীয় পার্থক্য অনুভূত হতে থাকে। স্বভাব ও আচার-ব্যবহারে নম্রতা সৃষ্টি হয় এবং তাকে অত্যন্ত ধৈর্যশীল, প্রশস্ত হাদয়, মুসলমানদের প্রতি সহানুভূতি” প্রবণ ও সংবেদনশীল এবং দুশমনদের প্রতি অত্যন্ত কঠোর মনোভাবাপন্ন দেখা যেতে থাকে । মায়ার নামক স্থানে একটি যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। মুসলমানদের উপর তাঁর শাহাদতের প্রতিক্রিয়া ছিলো অত্যন্ত গভীর। সবাই অন্তর থেকে তার জন্য দু'আ করতো আর তার প্রশংসায় সবাই ছিলো পঞ্চমুখ । মুজাহিদ বাহিনীর তৎপরতা এই গোটা সময়টাই হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) আশে-পাশের সমস্ত সর্দারদের সঙ্গে যোগাযোগ রাখেন,-চিঠিপন্ত আদান-প্রদান করতেন--, কখনো নিজেই তাদের সাথে গিয়ে দেখা করতেন এবং জিহাদ ও ধর্মের সাহায্যে এগিয়ে আসবার জন্য তাদের উদ্বদ্ধ করতে চেস্টা করতেন। এ ক্ষেত্রে আম্বের শাসনকর্তা পায়েন্দা খানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শক্তি ও সাহসে, শৌর্ষে ও বীর্যে অত্যন্ত মশহুর ছিলেন। সৈয়দ সাহেব বিভিন্ন স্থানে মুজাহিদ বাহিনীকে ছোট ছোট গ্রুপে ও প্লাটুনে ভাগ করে অভিযানে পাঠাতেন। এসব অভিযানে মুজাহিদ বাহিনীর বীরত্ব, সাহসিকতা, শরী“আতের বিধি-নিষেধের প্রতি আনুগত্য, কঠোর ভাবে নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং যুদ্ধে বিপক্ষীয়দের ফেলে যাওয়া জম্প- দের ক্ষেত্রে তাদের আমানতদারী ও সততা খুব ভালো ভাবেই প্রকাশ পেতো । এরই সাথে স্থানীয় সর্দার ও আমীর-ওমরাদের ব্যক্তিগত স্থার্থ- পরতা, উপজাতীয় ঝগড়া-বিবাদ এবং ধমীয় সন্্রম ও মর্যাদাবোধের ক্ষেত্রে অনুভূতির স্বল্পতা এবং বিপদের দিক থেকে উপলব্ধিহীনতা পরিষ্কারভাবে দেখা যেতো । মোটকথা, বিভিন্ন স্থানে এ ধরনের যুদ্ধের সামনাসামনি হতে হয়েছে যাতে মুজাহিদ বাহিনীর সাহসিকতা ও বীরত্ব, আত্মত্যাগ ও ঈমান যখন জাগলো ১২৯ ৯- www.almodina.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।