ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এক মাইল দূরত্বে অবস্থিত। সেখানে ছিলো একটি টিলা, যার উচ্চতা ছিলো বিস্তৃত। তোপথানার জন্য জায়গাটা তিনি পসন্দ করেন এবং হকুম দেন যে, পাঞ্জেতার থেকে কামান নিয়ে এসে এখানে স্থাপন করা হোক। অতঃপর সেখানে তোপখানা স্থাপন করা হয় এবং বোমা ও গোলা-বারুদের একটি ভাগারও সেখানে গড়ে তোলা হয়। কামান ও গোলন্দাজ বাহিনীর জন্য কোয়া- টার নির্মাণ করা হয়। কাসেমখীল নামক মৌজাতে গোলা-বারুদ প্রস্ততের একটি কারখানা কায়েম করা হয়। সৈয়দ সাহেব স্বয়ং সেখানে গমন করেন এবং নিজের চোখে গোলাবারুদ তৈরীর বিভিন্ন পর্যায় ঘুরে ফিরে দেখেন। অশ্বারোহণ ও ঘোড় দৌড়ের প্রতিযোগিতা এবং যুদ্ধের মহড়ার ব্যবস্থাও করেন। এ সবে সৈয়দ সাহেবও অংশ নেন এবং যুদ্ধের বিভিন্নম্খী কলা- কৌশলের ক্ষেত্রে তাঁর নিপুণতাও এতে প্রকাশ পায়। যুদ্ধ-বিদ্যায় তার পারদর্শিতা ও শ্রেষ্ঠত্ব বড় বড় ঘোড়সওয়ার এবং বীর-পুরুষেরাও স্বীকৃতি দেয়। এতে এও জানা গেলো যে, বাস্তব ক্ষেত্রে অভিক্ত ও পারদশীদের মত তিনি শুধু পুরনো কলাকৌশল তথা গতানুগতিকতার অনুসারী নন, এ বিষয়ে আবিষ্কার ও উদ্ভাবনী শক্তিও অধিকারী। নয়া এ উপনিবেশে শারীরিক ব্যায়াম ও যৃদ্ধ-মহড়া ছিলো নিত্যদিনের কাজ এবং সেখানকার সাধারণ জীবনযান্ত্রার অজীভূত। মুজাহিদ বাহিনীর সদস্যরা যুদ্ধ-বিদ্যায় পরস্পর পরস্পরের থেকে উপকৃত হ'তো। কিন্তু এদের মধ্যে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর পর মওলানা আহমদ উল্লাহ সাহেব নাগপুরী এবং রিসালদার “আবদুল হামিদ খান সবার অগ্রগামী ছিলেন। প্রতিটি বিষয়ে তাঁরাই প্রথম হতেন। অতঃপর সৈয়দ আহমদ বেরেলভী €র) নির্দেশ দেন যে, তাঁরা মুজাহিদ বাহিনীকে ঘোড়সওয়ারী, বল্পম নিক্ষেপ, তীরন্দাজী, বন্দুক চালানো, তলোয়ারবাজিতে পারদশা করে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ দান করবেন। স্থানীয় অধিবাসীরন্দ (যারা প্রক্কতিগত- ভাবেই যুদ্ধবাজ ) এসব ভিনদেশী মৃহাজিরদের অভিজ্ঞতা ও কলাকৌশল দেখে খুবই বিস্মিত হয় এবং তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ উস্তাদ মেনে নেয়। এরাও বিভিন্ন মহড়া ও প্রস্তুতিতে অংশগ্রহণ করতে থাকে এবং মুজাহিদ বাহিনী থেকে অনেক উপরুত হয়। শারীরিক কসরত, ব্যায়াম ও যুদ্ধ মহড়ার অনেকগুলি কেন্দ্র খুলে দেওয়া হয়। সৈয়দ সাহেব রিসালদার “আবদুল হামিদ খানকে ঘোড়সওয়ার বাহিনীর অধিনায়ক এবং সৈন্যবাহিনীর সিপাহসালার নিযুক্ত করেন এবং তার জন্য খুব ১২৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।