পসন্দনীয় চরিন্র-ব্যবহার সম্পর্কে যা কিছু শুনেছিলাম এখানে এসে তার চেয়েও অনেক বেশী পেলাম । আপনার তরীকা এবং আপনার ধর্ম আমাদের খুবই পসন্দ হয়েছে। এখন আমরা চাই যে, আমাদেরকেও আপনি এ তরীকা ও ধর্ম সম্পর্কে তা*লীম দেবেন। সৈয়দ সাহেব একথা শুনে খুশী হন এবং তক্ষুণি তাদেরকে কলেমায়ে শাহাদাত পড়িয়ে ইসলামে দীক্ষিত করেন। তাদের বড়জনের নাম রাখেন “আবদুর রহমান এবং ছোট জনের নাম রাখেন “আবদুর রহীম । এরপর মিঞাজী চিশতীকে বলেন, এদেরকে নিজের ডেরায় নিয়ে গিয়ে সালাত আদায়ের নিয়ম-কান্ন শেখাও। ওলী মুহাম্মদ সাহেবকে বললেন যে, এদেরকে দু*জোড়া কাপড়ও বানিয়ে দাও | এ দিনই সৈয়দ সাহেব তাদেরকে খাত্নাও করিয়ে দেন। পরে তারা সৈয়দ সাহেবের নিকট স্বীকার করেছিলো যে, আমাদেরকে খায়েরাবাদ থেকে শিখ অধিনায়ক আপনার নিকট পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমরা লোকমুখে খলীফা সাহেবের অনেক মাহাত্ম্য ও গুণাবলী শুনতে পাচ্ছি। তোমরা গিয়ে স্বচক্ষে দেখে এ সম্পর্কে আমাকে বিস্তারিত জানাবে ।”-_এজন্যেই আমরা আপনাকে দেখতে এসেছিলাম । এখানে আল্লাহ্ তা'আলা আপনার তোফায়েলে আমাদেরকে ইসলামের অপূর্ব নেয়ামত দান করলেন। সৈয়দ সাহেব একথা শুনে আরও খুশী হলেন এবং তাদেরকে দু'টো ঘোড়া দিয়ে বললেন যে, তোমাদের খুশী হলে আমাদের সৈন্যবাহিনীতে থাকো ঃ আর যদি ইচ্ছা করো খায়েরা- বাদে নিজেদের অফিসারের কাছেও যেতে পারো। এ ব্যাপারে তোমরা পুরো স্বাধীন। তারা দু'মাসের মতো সৈন্যবাহিনীতে থাকে--সালাত আদায়ের নিয়ম-কানুন ভালোভাবে শিখে নেয় এবং বিদায় নিয়ে খায়েরাবাদ অথবা অন্য কোথাও চলে যায়।৯ বিচার ব্যবস্থা ও পুলিশ বিভাগ প্রতিষ্ঠা অল্প কিছুদিন পরই সৈয়দ সাহেব উক্ত এলাকায় শরীয়তী ব্যবস্থা চালু করেন। বিশিষ্ট আফগান “আলিম কাষী মুহাম্মদ হাব্বানকে কাষী- উ*ল-কুষাত বা প্রধান বিচারপতি নিয়োগ করেন। প্রতিটি গ্রামেই কাষী, মুফতী, পুলিশ এবং সাদকা, ওশর ও যাকাত আদায়ের জন্য কর্মচারী ও তহশীলদার নিযুক্ত করেন। আমদানী খাতের সকল রাজস্ব নিয়মিত ১. সীরতে সৈয়দ আহমদ শহীদ, পৃষ্ঠা-_২৯। ১২৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।