ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

চারটে বন্দুক, ন্টা তলোয়ার যা সে একদিন আগে শিখদের নিকট থেকে লুট করেছিলো--সৈয়দ সাহেবের খেদমতে নযরানাস্বরূপ পেশ করে। তিনিও তাদের প্রতিটি লোককে একটি করে পাগড়ী ও একটি করে লুঙ্গি প্রদান করেন এবং নগদ অর্থ-কড়িও কিছু প্রদান করেন। এরপর ফলীলা তার সঙ্গে আগত লোকজনসহ বায়'আত হয় এবং দুক্ষার্য, পাপ ও মন্দ কাজ থেকে তওবাহ্‌ করে। সৈয়দ সাহেব তিন দিন যাবত তাকে নিজের কাছে রাখেন এবং বহু উপদেশ দেন। পরিশেষে তাকে সান্তনা দান করে বিদ'য় দেন। কিছুদিন পর তিনি টোপাই মৌজার সর্দার ও ফলীলাকে ডেকে পাঠান এবং তাদের ভেতর সন্ধি-সমঝোতা করিয়ে দেন। এ ছাড়া ফলীলার যে সব ন্যাষ্য বিষয়-সম্পত্তি টোপাইতে ছিলো তা তিনি সর্দারদের কাছ থেকে নিয়ে নেন। এছাড়া আটক নদীর কিনারে একটি ছোট টিলার উপর বিরান পড়ে খাকা একটি গ্রাম- যেখানে অধিকাংশ সময়েই মুসাফিরদের লুট করা হতো, ফলীলাকে দিয়ে দেন এবং বলেন যে, এখন থেকে তুমি ওখানেই থাকবে। এরপর ফলীলার জীবনে বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত হয়। সে সৎ পথে চলতে থাকে । কয়েকটি যুদ্ধে সে বীরত্বের পরাকাণ্ঠা প্রদর্শন করে। তার দ্বারা ইসলাম এবং মুসলমানদের যথেষ্ট শক্তি বৃদ্ধি ঘটে এবং তাদের হাত সুদৃঢ় ও মযবুত হয় । দু'জন গুপ্তচরের ইসলাম গ্রহণ পার্জেতারে অবস্থানকালে দু'জন শিখ সৈয়দ আহমদ বেরেলভী (র)- এর সঙ্গে সাক্ষাত করতে আসে । তিনি তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করায় তারা তাঁর সাথে সাক্ষাত করতে এসেছে বলে জানায়। তিনি বললেন, খুবই ভালো, তোমরা আমাদের মেহমান। যতো দিন ইচ্ছে এখানে থাকো। তিনি তাদের জন্য নিজের তরফ থেকে খাদ্যদ্রব্য-সামগ্রী বরাদ্দ দেন। তারা দু'জন প্রত্যহ ফজর ও আসর বাদ হযরত বেরেলভী রে)-এর কাছে এসে বসতো এবং কিছুক্ষণ তার কথা শুনে নিজেদের শোয়ার স্থানে চলে যেতো । তিনি তাদেরকে বলেন যে, তোমাদের যখন যা কিছু আবশ্যক হবে আমাকে বলবে এবং এ ব্যাপারে কোন কিছুর চিন্তা-ভাবনা করবে না। কিন্তু তারা তবুও কিছু বলতো না। দশ বারো দিন পর একদিন তারা আরজ করলো,_-_হষরত ! এতদিন ধরে আপনার খেদমতে থাকলাম, আপনার কথাও খুব শুনলাম । লোকজনের কাছে আপনার প্রশংসনীয় গুণাবলী ও ঈমান যখন জাগলো ১২৫ www.almodina.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।