ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দ্বারা প্রভাবিত হ'তো যদিও সে ভালো কোন নিয়তেই না আসুক। এরা ছিলো সেই সমস্ত লোক যাদের সামিধ্যে ও সাহচর্ষে আগত ব্যক্তিবর্গ তাদের ফয়েয ও বরকত থেকে মাহরূম হতো না। এ ধরনেরই একটি ঘটনা এখানে উদাহরণস্বরূপ পেশা করা হচ্ছে ঃ নিকটবর্তী টোপাই নামক একটি গ্রামে ফলীলা নামে এক ব্যক্তি ছিলো অত্যন্ত জালিম আর মানুষকে সে নানাভাবে খুবই কষ্ট দিত। বস্তির সকল অধিবাসী তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলো। অবশেষে সবাই নিরুপায় হয়ে একজোটে তাকে গ্রাম থেকে বের করে দেয়। সে সেখানে থেকে আটক নদী পার হয়ে শিখদের নিকট গমন করে এবং তাদের সঙ্গে সমঝোতা ও বন্ধুত্ব স্থাপন করে। তারা আটক নদীর কিনারে তার জন্য একটি বুর্জ গেম্কুজ) বানিয়ে দেয় আর চাষাবাদের জন্য দেয় কিছু জমিও। সে এই বুর্জে থাকতে শুরু করে। পঞ্চাশ-ষাট জন লোক তার পাশে সব সময়ই থাকতো, সে এসে টোপাই এলাকাতে ডাকাতি করতো এবং বাড়ীতে বসে বসে খেতো। একবার শিখদের সঙ্গে নিয়ে মাশওয়ানী গোত্রের একটি মৌজাতে এসে খুবই লুটপাট চালায়। বস্তির আশিজন লোক মারা যায় এবং উক্ত বস্তি দখল করে সে স্বয়ং ওখানেই থাকতে শুরু করে। বস্তির লোকেরা হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর কাছে এ ব্যাপারে নালিশ জানায় এবং তাকে দমন করার জন্য দরখাস্ত পেশ করে। তিনি তাদের সান্তনা ও প্রবোধের কথা-বার্তা বলে ফেরত পাঠিয়ে দেন-এবং ফলীলার নিকট এ মর্মে একটি প্রস্তাব পাঠান যে, তুমি মুসলমান,--তোমার পক্ষে সমীচীন নয় যে, তুমি তোমার মুসলমান ভাইদের ধন-সম্পদ লুট করবে,-তাদের মার-ধোর করবে এবং তাদের জীবনকে দুবিসহ করে তুলবে । তুমি আমাদের এখানে চলে এসো। আমরা তোমাকে আরও একটি গ্রাম দিয়ে দেবো। এ চিঠি পাওয়া মান্ত্র সে নিজ বন্ধু-বান্ধবদের পরামর্শ চায়। সবাই বলে যে, তার াওয়াটাই সমীচীন। কেননা তিনি সৈয়দ বংশধর- তদুপরি আমাদের সবার ইমাম এবং বাদশাহ্‌ ও বটেন। আমরা তো পাকড়াও থেকে মুক্ত থাকলাম। যদি আমাদের দু'্চার জনকে পাকড়াও করতে চায় তবে আমরা যারা বাইরে থাকবো তারা দেখে নেবো কত ধানে কত চা'ল। অতঃপর ফলীলা আম্ব নামক স্থানে সৈয়দ সাহেবের সঙ্গে মিলিত হয়। সৈয়দ আহমদ বেরেলভী (র) এতে অত্যন্ত খুশী হন। সে তিনটে ঘোড়া, ১২৪ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।