ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বিকেল বেলায় ফতেহ আলী সাহেব যখন ফিরে আসে তখন সে দেখতে পায় যে, তার মেষবান অফিসার নেশাগ্রস্ত অবস্থায় ভুল বকছে। তার গলায় সোনার একটি চেইন, কানে সোনার বালি আর নিকটেই তলোয়ার পড়ে আছে যার দস্তা স্বর্ণ-নিমিত। (কিছুটা নেশা কাটার পর) ফতেহ আলী সাহেবের উপর নজর পড়তেই অফিসার বললো, মিঞাজী! আটকের কেল্লা তুমি দেখেছো? ফতেহ আলী দেখেছে বলে জওয়াব দেয়। এরপর অফিসারটি ঘুমে ঢুলুছুলু করতে থাকে এবং শুয়ে পড়ে। ফতেহ আলীর বর্ণনায়, অতঃপর সে শুয়েই থাকে। এক সময় আমার আশংকা দেখা দেয় দেয়, না জানি কখন চোর-চোট্টা এসে দেখা দেয় এবং সোনার লোভে এসব না নিয়ে যায়। এত সব কিছু ভেবে চিন্তে আমি একটা লাঠি হাতে নিয়ে তার ঘরের দরজায় পাহারায় রত হই । অর্ধেক রাত্রির সময় অফিসারের চোখ খোলে এবং দেখতে পায় যে, আমি দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। সে বললো, মিঞ্াজী! তুমি এখন অবধি জেগে? জামি বললাম, আপনি নেশাগ্রস্ত ছিলেন এবং ছিলেন ঘুমিয়ে, আর এদিকে আপনার মুল্যবান সামান আমারই জামনে পড়ে। ভয় পেলাম, না জানি কোন চোর অথবা ডাকু তা হাতিয়ে নিয়ে যায় এবং আপনার ক্ষতি হয়। অফিসার বললো”-মিঞাজী ! তুমি ঠিকই বলেছো । আমার মতো লোকের পক্ষে নেশাগ্রস্ত হওয়া দোষেরই বটে। এরপর সে পুনরায় চোখ বৌজে। রাত ভোর হলো এবং বেশ বেলা হলে অফিসার আমাকে খয়েরাবাদ দূর্গ দেখাতে নিয়ে যায় এবং তার সঙ্গে আমি সেখান থেকে ফিরে আসি । আমি তার সঙ্গে আট দিন কাটাই । এ সময়ে সে রোজই আমাকে সৈয়দ সাহেব সম্পর্কে জিক্তাসা করতো--তআর আমি তীর সম্পর্কে কিছু কিছু বলতে খাকি। একদিন আমাকে বলে যেকোন একদিন আপনি আমাকে শরাব থেকে দুরে সরে থাকার উপদেশ দিয়েছিলেন। আজ থেকে আমি তওবাহ করলাম যে, এতবেশী এখন থেকে আর পান করবো না। কারণ তাতে হ'শ-জ্তান থাকে না । ফতেহ আলী সাহেব বলেন, এরপর আমি বেশ ভালভাবেই আমার সৈন্যবাহিনীতে পৌছে যাই। এক ডাকাতের তওবাহ ও সংশোধন ইসলামের এই নতুন বসতিতে যেই আসতো এবং দু'চার দিন অবস্থা- নের সুযোগ মিলতো, সে অবশ্যই মুজাহিদ বাহিনীর আমল ও আখলাক ঈমান যখন জাগলো ১২৩ www.almodina.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।