ভাই লাহোর থেকে আসবার পর হয়তো বা আমি নিজেই গিয়ে হাযির হবো অথবা তাকে তাঁর নিকট পাঠাবো । উক্ত অফিসারটি আরও বললো যে, আপনি আমাকে গোপনভা বে আমীর সাহেব সম্পর্কে সকল কথাই খুলে বলুন। আমি চাই প্রত্যহই তাঁর সম্পর্কে কিছু তথ্য আমি অবগত হই । ফতেহ আলী বললো যে, আমীরগল-মু্মিনীনের আখলাক ও শরাফতী, দৃঢ় মনোবল ও সাহসিকতা, প্রশস্ত হাদয় এবং বিনয় ও নম্রতা এমনি পর্যায়ের যে, যে ব্যক্তি তার সান্নিধ্যে অল্প কিছুক্ষণের জন্যেও বসে--সে পরে আর তাঁকে ছেড়ে আসতে চায় না। আমি চার পাঁচ দিনের ভিতরেই ফিরতে চাই। আমার ইচ্ছা যে, একবারের জন্য খয়েরাবাদ কেল্লাটা দেখে যাই । এটা এজন্যে যে, লোকেরা আমাকে এ সম্পর্কে অবশ্যই জিক্তাসা করবে--অথচ আমি বলতে পারবো না--তো হয় না)। অফিসারটি বললো”--মিঞ্াজী ! তোমাদের ব্যাপার-স্যাপারই আলাদা এবং বড় অদ্ভুত ধরনের । তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করছো--আর আমা- দের দুশমনের সাথে মিলিতও হয়েছো । এর পরেও এ ধরনের কথা বলার সাহস হয় কোথেকে যে, আমি তোমাকে আমাদের সুদৃঢ় ও মযবুত কেল্লা এবং সেখানকার সামরিক অবস্থানগুলো দেখাবার জন্য প্রস্তুত হয়ে ষাবো ! তোমার ভয় করেনা £ ফতেহ আলী জবাব দেয়,---ভয় কিসের? আমীরল-মু'মিনীনের সাথী আল্লাহ্ ছাড়া আর কাউকে ভয় করে না। আপনাকে আমার কাছে উদার হাদয় বলে মনে হয়েছে। আর এ কারণেই আমি আমার অভিপ্রায় ব্যস্ত করেছি যেন আপনার মাধ্যমে কেল্লাটা দেখে নিই । এ জওয়াব শুনে অফিসার হেসে ফেলে এবং বলতে থাকে যে, আপনি মনে কিছু করবেন না। আমি ঠাট্টাচ্ছলে এসব বলছিলাম। আমি আপনার জন্য একটা চিঠি লিখে দেবো । এটা পাহারাদারকে দিয়ে দিলেই আপনার ভেতরে যাবার অনুমতি মিলে যাবে। এরপর উক্ত অফিসার দোয়াত-কলম চেয়ে পাঠায় এবং পাহারাদারদের নামে একটি সুপারিশপন্ত্র লিখে ফতেহ আলী সাহেবের নিকট সোপর্দ করে। ফতেহ আলী এটা নিয়ে যায়। এটা পেশ করতেই ভেতরে প্রবেশ করবার অনুমতি মিলে যায়। কেল্লার ভেতর দিকটা খুব ঘুরে ফিরে দেখার পর ১২২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।