এসব আমল-আখলাক ও আদব-কায়দা তাদের দ্বিতীয় স্বভাবে পরিণত হয়ে যায় -যা দৌস্ত দুশমন, আপন-পর কারো ক্ষেত্রেই কোন পার্থক্য সৃষ্টি করতো না। প্রবাসে কিংবা সফরে, আনন্দ কিংবা বিষাদে কোন অবস্থা- তেই তার সাহচর্য ও সানিধ্য পরিত্যাগ করতো না। এখানে সাধুতা ও সত- তার একটি নমুনা পেশ করা হচ্ছে। এটা সেসব মহান ব্যক্তির রীতি-নীতি, অভ্যাস ও আচার-আচরণে পরিণত হয়েছিলো এবং তাদের শিরা-উপশিরা তথা অস্থি-মজ্জায় মিশে গিয়েছিলো । পাঞ্জেতারের ফতেহ আলী নামক এক মুজাহিদকে চিকিৎসার্থে পেশো-- যার যাবার দরকার হয়ে পড়ে । সেখানে তার একজন শিখ অফিসারের সঙ্গে দৈবাৎ সাক্ষাত ঘটে । এ সময় মুসলমান ও শিখদের মধ্যে যুদ্ধ চলছিলো । অফিসার বললো-_মিঞ্পা সাহেব ! আপনি কোখেকে আসছেন এবং কোথায় যাবেন? আপনি নিশ্চিন্তে আপনার সকল অবস্থা আমাকে বলুন। ফতেহ আলী সহেব সাহস সঞ্চয় করে এবং মন শক্ত করে জওয়াব দিলো £ আমি ভারতবর্ষ থেকে আমীরু*ল-ম্”মীনীন হযরত সৈয়দ আহমদ সাহেবের সঙ্গে এখানে এসেছি এবং তাঁর সৈন্যবাহিনীর একজন সদস্য। (আর আমি সত্যি কথা বলছি এজন্য যে,) আমীরু*ল-মুর্পমনীনকে যারা মানেন তার মিখ্যাও যেমন বলেন না--তেমনি কাউকে ধোকাও দেন না, সে তার দোস্ত হোক অথবা দুশমন হোক--তাতে কিছু আসে যায় না। কেননা আমীর তাদেরকে এরূপভাবেই প্রশিক্ষণ দিয়েছেন । আমীরু’ল-মু’- মিনীন নিজেও অত্যন্ত মহান চরিজের অধিকারী, অত্যন্ত দানশীল, উদ্দারচেতা, ওয়াদা পালনকারী, অঙ্গীকার পৃরণকারী, এক কথায় তাঁর প্রশংসা ভাষায় প্রকাশ করা যায় না। যদি আপনি কখনো তাঁর সাথে সাক্ষাত করেন তবে তিনি খুবই খুশী হবেন। তিনি আল্লাহ্ তা'আলার এমনি ওলী এবং এমনই আল্লাহওয়ালা ব্যক্তি যে, যদি কেউ তাঁকে তকলীফ দিতে চায় তবে সে তার বিনিময়ে আল্লাহ্র অসন্তম্টিই খরিদ করে। শিখ অফিসার একথা শুনে জওয়াব দিলো যে, মিঞাজী ! যা কিছু আপনি বলেছেন সত্যই বলেছেন। আমি এর আগেও আপনাদের আমীর সাহেবের সম্পর্কে একথাই শুনেছি । তার সঙ্গে সাক্ষাত করার ইচ্ছা আমার খুবই প্রবল । তাঁর খেদমতে হামির হবার আগ্রহ আমার আছে । আমার ঈমান যথন জাগলো ১২১ www.almodina.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।