ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বেঁধে তুমি লেগে পড়োঃ আমরা তোমার জন্য দো'আ করবো। আল্লাহ্‌ চাতে তো তোমার অসুবিধা দূর হয়ে যাবে, শক্তি সামর্থ্যও ফিরে আসবে, ফিরে আসবে স্বাস্থ্যও। আর এ জাতীয় বিরাট ও মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ান কালীন তোমারও কুরআন শরীফও হেফ্জ হয়ে যাবে ।” এ সুসংবাদ শুনে সে অত্যন্ত খুশী হলো এবং এঁ দিন থেকেই খাদ্য বন্টন করতে লেগে গেলো । প্রত্যেকটি লোকই তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলো আর সৈয়দ সাহেবও তার বিভিন্ন গুণাবলী বর্ণনা করতে থাকেন । এ দায়িত্ব পালন করবার কয়েক দিনের ভেতরই আল্লাহ্‌ পাক তার সকল অসুখ-বিসুখ দূরীভূত করে দেন এবং সে সম্পূর্ণরূপে সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠে। এ খিদমত আঞ্জাম দেয়াকালীন কুরআন মজীদও তার হেফ্জ হয়ে যায়। একদিন সৈয়দ সাহেব খুশী হয়ে বললেন যে, মওলবী ! এখন তো আল্লাহ্‌ পাক নিজ দয়া ও অপার করুণা গুণে তোমাকে খুবই সুস্থ ও মোটা-সোটা বানিয়ে দিয়েছেন। এদিকে কুরআন মজীদও তোমার হেফ্জ হয়ে গেছে । সে বললো,-_ হ্যা, আল্লাহ্‌ তা'আলা আপনার দো'আর বরকতে আমার দু'টো অভিলাষই পূরণ করেছেন। এখন আপনি আমার জন্য দো'আ করুন যেন কুরআন মজীদ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে শোনাই ৷ সৈয়দ সাহেব বললেন, খুবই ভালো কথা, আমরা দো'আ করবো । এখন ইনশাআল্লাহ্‌ কুরআন শরীফ আর ভুলবে না। তুমি খালেস আল্লাহ্‌র জন্যই মুসলমান ভাইদের খেদমত করছো আর তাই আল্লাহ্‌ তা'আলা তার পারিশ্রমিক স্বরূপ এসব তোমাকে দান করেছেন । মওলবী “আবদুল ওয়াহ্হাব সাহেবের প্রতিদিনের নিয়মিত অভ্যাস "ছিলো যে, একদিকে তিনি কুরআন শরীফ আরৃত্তি করতেন আর অন্যদিকে খাদ্য-শস্য অথবা আটা লোকজনের ভেতর বন্টন করতেন। কিন্ত মুখে শুণতেন না। অথচ কি আশ্চর্য! কখনো কারো আটা কিংবা খাদ্যশস্য কম হয়েছে কিংবা বেশী বলে কোন অভিযোগ শোনা যায় নি। একদিন আটা বন্টন করছিলেন--এমনি মুহূর্তে ইমাম আলী “আজী- মাবাদী নামের একজন মুজাহিদ আটা নেবার জন্যে আসে । লোকটি ছিলো অত্যন্ত শক্তিশালী ও তাগড়া জোয়ান; পালাক্রমে আটা বন্টন করা হচ্ছিলো । সে তাকে প্রথমে দেবার জন্য আবেদন জানাতে থাকে । মওলবী সাহেব বললেন যে, তোমার পালা এখনই এসে যাবে। একটু অপেক্ষা ঈমান যখন জাগলো ১১৯ www.almodina.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।