নেই তো! উত্তরে তিনি বললেন, কোনই গোনাহ নেই। দু'টো হুকুমই আল্লাহ্ এবং তার রসূল সে-)-এর। অতএব যেটাই ইচ্ছে মঞ্জুর করতে পারো । লাহোরী ঝললো,-_-আমি তো আমার হক ফিরিয়ে পেতে চাই। এরপর কাষী সাহেব অনেকক্ষণ চুপ থেকে বললেন, ভাই লাহোরী ! হক তো তোমার এটাই যে, তুমিও “ইনায়েতুল্লাহর সে জায়গায় মারবে, এই বলে তিনি “ইনায়েতুল্লাহকে লাহোরীর সামনে দাঁড় করিয়ে দিলেন এবং বললেন, --নিজের বদলা নিয়ে নাও। লাহোরী বললো যে, আমার হক তো বটেই আমিও দুগ্বুষি সেখানেই মারবো-_সে আমার যেখানে মেরেছে । কাষী সাহেব বললেন, অবশ্যই, কথা তো তাই-ই। এ মৃহর্তে সেখানে যারা বর্তমান ছিলো সবারই আশা-ভরসা যেটুকু ছিলো উবে গেলো এবং স্থির নিশ্চিত হলো যে, লাহোরী বদলা না নিয়ে ছাড়বে না। লাহোরী বললো, আচ্ছা ভাইসব! খারা এখানে উপস্থিত তারা সকলেই সাক্ষী থাকুন যে, কাষী সাহেব আমাকে আমার বদলা দিয়েছেন যা ইচ্ছে করলেই এখন আমি নিতে পারি। কিন্তু আমি শুধুমাত্র আল্লাহ্র রেযামন্দী হাসিলের জন্যই তা ছেড়ে দিলাম-_এই বলেই সে “ইনায়েতুল্লাহকে বুকের সাথে জড়িয়ে ধরলো এবং হাত মুসাফাহা করলো । এ দৃশ্যে ষে সমস্ত লোক সেখানে উপস্থিত ছিলো তারা সবাই লাহোরীকে এই বলে মুবারকবাদ জানাতে থাকে যে, প্রত্যেকেই দীনদার লোকের ন্যায় কাজ করেছে। ব্যস! এতটুকু কথাই ছিলো... “আমরা আজ থেকে তোমাকে সৈন্যবাহিনীতে খাদ্য ও আটা বন্টনের দায়িত্বে নিযুক্ত করলাম”, একখাটা সৈয়দ আহমদ বেরেলভী (র) সৈন্য- বাহিনীর এমন একজন কমযোর এবং শারীরিক দিক দিয়ে রুশকায় ও দূর্বল ব্যক্তিকে লক্ষ্য করে বললেন যাকে অসুখ-বিসুখ আরও দুর্বল ও শীর্ণকায় বানিয়ে দিয়েছিলো । এ ব্যক্তির নাম ছিলো “আবদুল ওয়াহহাব। তার বাড়ী লাখনৌ। সে আরজ করলো,--আমি খিদমতে হাযির! কিন্তু আমার কতকগুলো অসুবিধা রয়েছে। আমি অল্প অল্প করে কুরআন মজীদ হেফ্জ করছি। এটা পরিশ্রম সাপেক্ষ ব্যাপার। এ কাজের জন্যে তো শারীরিক শক্তি এবং সুস্থতা দু'টোই দরকার । একথা শুনে কিছুক্ষণ চুপ থেকে তিনি পুনরায় বললেন”--“মওলবী সাহেব £ বিসমিল্লাহ্ বলে মুসলমান ভাইদের খিদমতের জন্য কোমর ১১৮ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।