ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মর্যাদাসম্পন্ন ও ছোট জাতের লোক । এটা জেনেই তুমি তাকে মেরেছো। এটা তুমি অত্যন্ত বাড়াবাড়ি করেছো আর এটা অযথা আচরণ করেছো । আমাদের নিকট তুমি এবং লাহোরী বরং সবাই সমান। কারোর উপরই কারো শ্রেষ্ঠত্ব নেই। সবাই আল্লাহর ওয়াস্তেই এখানে এসেছে। এরপর তিনি হাফিজ সাবির থানভী এবং শরফুদ্দীন বাঙ্গালীকে লক্ষ্য করে বললেন,_-এদের দু'জনকেই কাষী হাব্বানের কাছে নিয়ে যাও। ইনায়েতুল্লাহ্‌ বাড়াবাড়ি করেছে এবং তাকে বলবে যেন কারও ব্যাপারেই কোনরূপ পক্ষপাতি করা না হয়। ইসলামী শরীয়ত মাফিক যেন ফয়সালা করা হয়। পরের দিন বেলা কিছু হলে হাফিজ সাবির এবং শরফুদ্দীন লাহোরী ইনায়েতুল্লাহ্‌ খানকে নিয়ে কাষীর কাছে যান। কাষী সাহেব “ইনায়েতু- ল্লাহ্‌ খান ও লাহোরীকে সামনে বসিয়ে দেন। এরপর “ইনায়েতুল্লাহ্‌ খানকে সম্বোধন করে খুবই ভণ্*সনা করেন যে, খুবই অন্যায় করেছো আর তাই তুমি শাস্তির যোগ্য । এরপর তিনি লাহোরীকে লক্ষ্য করে বলতে থাকেন, ভাই সাহেব ! তুমি অত্যন্ত নেকবখৃত ও সৎলোক । তোমরা সবাই ভারতবর্ষের নিজেদের ঘরবাড়ী ছেড়েছুড়ে শুধুমান্ত্র জিহাদ ফি সাবী- লিল্লাহর উদ্দেশ্যে এখানে এসেছো যেন আল্লাহ তোমাদের প্রতি সন্ভস্ট ও রাষী থাকেন এবং আখিরাতে এর বিনিময়ে ছওয়াব পাও। দুনিয়ার এই বিশাল কর্মশালা তো কয়েকদিনের স্বপ্নের ন্যায় । অতএব কথা এই যে, ইনায়েতুল্লাহ্‌ তোমারই ভাই। রিপুর তাড়নায় তার দ্বারা এ অন্যায় কাজ হয়ে গেছে। সে তোমাকে মেরেছে। তুমি যদি তাকে মাফ করে দাও এবং দু'জনেই আগের ন্যায় মিলেমিশে যাও তবে খুবই ভালো কথা, আল্লাহর দরবারে অবশ্যই এর জন্য পুরস্কার পাবে। আর যদি তুমি এর বদলা নিতে চাও তবে উভয়েই সমান হয়ে গেলে। মাফ করার বিনিময়ে থে ছওয়াব তা থেকে তুমি বঞ্চিত হবে। মাফ করাটাও তো আল্লাহ্‌ রস্‌- লেরই হুকুম আর বদলাটাও । কিন্ত মাফ করাতে ছওয়াব এবং বদলা নেওয়াতে আত্মত্প্তি লাভ সন্তব হয়। এ কথা শুনে লাহোরী বললো যে, কাষী সাহেব ! যদি আমি “ইনা- য্নেতুল্লাহ্‌কে মাফ করে দেই তবে ছওয়াব পাবো আর যদি আমার বদলা নেই তবে উভয়ে সমান হবো । ভালো কথা, এতে কোন প্রকার গোনাহ ঈমান যখন জাগলো ১১৭ www.almodina.com

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।