ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মওলানা মুহাঙ্গমদ ইসমাঈল রে)-এর অনুরূপ ভূমিকা ছিলো। তিনি এ জাতীয় কঠিন পরিশ্রম ও কল্যাণজনক কাজে সকলের আগে থাকতে চেস্টা করতেন । মুজাহিদ বাহিনীর সকল কাজেই শরীক থাকতেন এবং কোন সুযোগেই তাদের থেকে স্বতন্ত্র ও বিখ্যাত হবার চেষ্টা করতেন না। এর ফলাফল হয়েছিলো, মুসলিম সৈন্যবাহিনীতে খেদমত, সাম্য ও ইসলামী ভ্রাতৃত্বের এক ঢেউ বয়ে যায়। লোকেরা একে অপরের আরাম- আয়েশের ব্যবস্থা করতে পরস্পর পরস্পরকে ছাড়িয়ে যাবার চেস্টা করতো এবং কারো কাজে সামান্যতম সাহায্য ও সহযোগিতা করতে পারলে নিজেকে সম্মানিত, গর্বিত ও আনন্দিত মনে করতো । মুজাহিদ বাহিনীর এ জামা'আতটির মহৎ কার্যকলাপ ও চারিত্রিক ব্যবহার, সংবেদনশীল মান- সিকতা, সাম্য, সত্যিকার ভ্রাতৃত্ব, কুরবানী ও আত্মোৎসগী মনোভাব, প্রবৃত্তির তথা কামনা-বাসনার বিরোধিতা, আমানতদারী ও পবিভ্র জীবন যাপন, শরীয়ত নির্দেশিত বিধি-বিধানের সামনে পরিপূর্ণ অবনত মস্তক হওয়া এবং আত্মসমর্পিত চিত্ততার বহুল ও বিস্ময়কর ঘটনাবলী গ্রতিহাসিকগণ সুরক্ষিত করে দিয়েছেন এবং তারই দু'চারটি আলোকবিম্ব সামনের পৃষ্ঠা- গুলোতে পেশ করা হচ্ছে । নাকারী লাহোরী নামের জনৈক খাদেম ছিলো অত্যন্ত সাদা-সিধে ও গরীব । একবার তাকে শেখ “ইনায়েতুল্লাহর সঙ্গে ঘোড়ার খাবার তৈরী করতে দেওয়া হয়। তাঁর কোন কথায় লাহোরী অসন্তুষ্ট হয়। “ইনায়েতুল্লাহ্‌ খান হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর বহু পুরনো বন্ধুদের অন্যতম ছিলেন এবং সৈয়দ সাহেবের নিকট তাঁর বিশেষ মর্যার্দাও ছিলো । শেখ “ইনায়ে- তুল্লাহ্‌ খানও বেশ একটু উত্তেজিত হয়ে পড়েন। তর্ক-বিতর্কের এক পর্যায়ে তিনি লাহোরীকে একটা ঘুষি মারেন । সে মাটিতে হুমড়ী খেয়ে পড়ে ধায় এবং যন্ত্রণায় কাতরাতে থাকে । সৈয়দ সাহেব এটা জানতে পেরে ‘ইনা- যনেতুল্লাহ্‌ খানকে অত্যন্ত তীব্রভাবে তিরস্কার ও ভ্সনা করেন এবং বলেন যে, হয়তো তুমি অন্তর থেকেই জানতে যে, আমি সৈয়দ সাহেবের বহু পুরনো বন্ধু। তাঁর পালংয়ের পাশেই থাকি। তুমি কল্পনা করনি যে, আমর আল্লাহর জন্যই এখানে এসেছি আর এত নিকৃষ্ট কাজ তুমি করেছো! তুমি মনে করেছো যে, লাহোরী কাযী মাদানীর ঘোড়ার সহিস, কম ১১৬ ঈমান খন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।