সাথীদের সহযোগী হতেন। একবার তিনি দেখতে পান যে, শেখ ইলাহী বখৃশ রামপুরী গম পিষছেন। তিনিও পাশে বসে তাকে তার কাজে সহ- যোগিতা করতে থাকেন এবং বলেন যে, আমি মন্তা মুকাররামাতে গম পিষতাম । আমি চাই যে, এখানেও তার অনুশীলন অব্যাহত থাকুক । এ খবর দত চারদিকে ছড়িয়ে পড়ে। অনেক লোক দেখতে সমবেত হয়। গম পেষাকে যারা লজ্জা ও প্রানিকর বলে মনে করতো তারাও এ দৃশ্যে অভিভূত হয়ে পড়ে এবং এটাকে ইযষত ও গর্বের বিষয় মনে করতে থাকে। কোন সময্ন স্বালানী কাঠ ফুরিয়ে গেলে তিনি কুড়ুল চেয়ে নিতেন এবং জঙ্গলের দিকে রওয়ানা দিতেন । এই দৃশ্য দেখে অন্যেরাও কুড়ল হাতে পিছু অনুসরণ করতো । দত এ সংবাদ সৈন্যবাহিনীর ভেতর ছড়িয়ে পড়তো। ফলে যে যেখানেই পেতো কুড়ুল হাতে আমীরের অনুসরণে লিপ্ত হতো এবং দেখতে না দেখতেই জ্বালানী কাঠের পাহাড় জমে যেতো । একবার লোকেরা অভিযোগ করে যে, সালাত আদায়ের ক্ষেত্রে কংকর ও নুড়িপাথর কম্টের কারণ হয । তিনি নির্দেশ দেন যেন মাদুর ও চাটাই জমা করা হয়। আরো বলেন যে, আগামীকাল জঙ্গলে যাবো এবং ঘাস কেটে এনে এখানে বিছিয়ে দেবো । পর দিন তাই করা হলো এবং ঘাসের ফরাশ তৈরী করা হলো । একবার কতকগুলো লোক অভিযোগ করলো যে, তাবুতে রৌদ্রের হাত থেকে বাঁচবার তেমন কোন ব্যবস্থা নেইঃ ফলে খুবই তকলীফ সহ্য করতে হয়। তিনি চাটাই জমা করান এবং পরদিন ময়দান থেকে শুকনো ঘাস ও খড় কাটিয়ে চালা তৈরী করে অত্যন্ত সুদৃশ্য থাকার কামরা নির্মাণ করেন। সৈন্যবাহিনী এটা দেখে নিজেরা খড়ের বেড়া ও কাঠের সাহায্যে নিজেদের ছোট ছোট বাড়ী-ঘর বানিয়ে ফেলে, এর ফলে রৌদ্রের তীব্রতা এবং বৃষ্টি ও ঠাণগ্ডার হাত থেকে বাঁচার বেশ খানি কটা সুরাহা হয়ে যায়। সৈন্যবাহিনীতে পানির ঘাটতি দেখা দিলে তিনি মশক নিয়ে পানির খোজে বের হতেন। তাঁকে এভাবে দেখামান্্ই সবাই পানির মশক ও ড়া কীধে উঠিয়ে নিতো। ফলে গোটা বাহিনীর প্রয়োজনীর পানির ব্যবস্থা হয়ে ঘেতো। অধিকাংশ সময়েই তিনি নদীর ধারে ভারী ভারী পাথর মসজিদের ফরাশ নির্মাণের জন্য বয়ে আনতেন, ফা সৈন্যবাহিনীর বড় বড় শক্তিশালী ও বাহাদুর পুরুষও খুব বেশী সহজে উঠিয়ে আনতে পারতো না। ঈমান যখন জাগলো ১১৫ www.almodina.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।