প্রতিপালিত হয়ে একদিন যৌবনের নিড়িতে পা রাখবে,--চাকরী-বাকরী করে বার্ধক্যে আমাকে আহার যোগাবে ; খেদমত করবে । “আমার বার্ধক্য আরাম-আয়েশে কাটবে-তার এই আশা কল্পনা মাত্র, নিশ্চিত নয়। যদি তার বাচ্চা বেচে থাকে, উপযুক্ত ও সৎকর্মশীল হয়, নিজের মায়ের হক সম্পর্কে জানতে ও বুঝতে সক্ষম হয় তবেই শুধু তার আশা পূরণ হয়। আর সে যদি হয় অকর্মা ও অপদার্থ তবে মহিলা ধুকে ধুকে মরবে । এখানেও আমাদের যে সমস্ত ভাই শুধূমাত্র আল্লাহরই উদ্দেশ্যে খাস নিয়তে যাতা ঘুরিয়ে গম পেষে, রান্না-বাড়া করে, খড়ি ফাড়ে, ঘাস কাটে, অশ্ব মর্দন করে, কাপড় সেলাই করে, নিজের হাতে কাপড় ধোয় এবং এ-ধরনেরই সব কাজকর্ম করে--তা সবই আল্লাহ্র “ইবাদ- তের অন্তর্ভৃস্ত। সব কিছুই হযরত নবী করীম (স') এবং সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত। আল্লাহ তা'আলার সকল আওলিয়ায়ে কেরাম রে”) আজ পর্যন্ত এধরনের কাজই করে এসেছেন শরীয়ত মাফিক; সুতরাং অন্য কারো করতেও লজ্জা বা প্রানির কিছু নেই। এ সকল কাজের বিনি- ময় আল্লাহ, তাআলা এবং তাঁর রসূল (স)-এর ইরশাদ মুতাবিক আল্লাহ্র ওখানেই মিলবে সুনিশ্চিতভাবেই। সকল ভাইয়ের উচিত এসকল কাজ যেন তারা গর্ব সম্মান এবং উভগ্ন জগতের পরম সৌভাগ্য মনে করে বিনা তর্কে ও বিনা গ্লানি ও লজ্জায় করে। আমাদের ঈমানদার সকল মুসলমান ভাই আপন আপন ঘর-বাড়ী, আত্মীয়-পরিজন, সুনাম-সুখ্যাতি, আরাম-আয়েশ সব কিছু ছেড়ে-ছুড়ে শুধুমান্ত্র আল্লাহ্ এবং আল্লাহ্র রসূলের সন্তষ্টি হাসি- লের জন্যই এখানে এসেছে । আমাদের জন্য দুষ্প্রাপ্য মনি-মুক্তা ও দুর্লভ মোতির টুকরো-শত শত নয়--হাজার হাজার ছিটকে এসে পড়েছে। তাদের সম্মান ও মর্যাদা আমরা জানি, সবাই তা জানে না।” এ-ধরনের ব্যাপক অর্থবহ ও জোরালো বজ্ততা এবং অলংকার-ধর্মী ও যুক্তিপূৰ্ণ বর্ণনার প্রভাব এমন হ’তো যে, শ্রোতাদের অন্তর মানস আপনা- আপনিই নরম ও বিগলিত হয়ে যেতো, সকল গ্্যাচ-গিরা যেতো চিলা হয়ে; ঈমানী রঙে রঞ্জিত হ’তো সবার দেহ মন এবং তারা অনুভব করতো যে, এরূপ আখলাক ও কার্ধকলাপের উপর আমল এবং এতে নিজ বন্ধু- বান্ধ বের সাহচর্ষে তাদের জন্য অতান্ত সহজ হবে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) উল্লিখিত সকল কাজে কর্মেই সঙ্গী- ১১৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।