দেবার প্রয়োজন হলে তারা আল্লাহ্র ওয়াস্তে বিনা পারিশ্রমিকেই করে দেয়। সবাই মিলে মাটিতেই শোয়,-সকল প্রকার পরিশ্রম ও আয়াস-সাধ্য কাজ- কর্ম বরদাশত করে,-অনুচিত, অশোভন ও অসৌজন্যমূলক কথাবার্তা যথা- সাধ্য এড়িয়ে চলে । পর-নিন্দা, চোগলখুরী, হিংসা-বিদ্বেষ, কলহ-বিবাদ থেকে তারা দূরে থাকতো» এদের একের অন্তর অপরের সাথে সংযুক্ত, আল্লাহ্র রাস্তায় প্রেম ও বন্ধুত্ব এদের পরিচয়-চিহ। এদের মধ্যে এমন লোকও বর্তমান ছিলেন যিনি সম্পদ ও প্রাচু্যে প্রতিপাজিত এবং আরাম* আয়েশপ্রিয় ছিলেন,_খ দিম ও ভূত্য যার আগে পিছে সদা ধাবমান থাকত ॥ এদের পিতা-মাতার জৌলুস ও অপত্য স্নেহ এবং ভক্ত-অনুরক্ত ও বহ্ধু-বান্ধ- বের ভালোবাসা, শ্রদ্ধা-ভক্তি সব কিছুই ছিলো । কিন্তু এখানে তারাই নিজের অন্যান্য ভাইদের সঙ্গে সৃখে-দুঃখে, অভাব ও প্রাচুর্যে এবং খেদমত ও মেহনত তথা প্রতিটি কর্মেই সমান অংশীদার । এরপর ভারতবর্ষ থেকে যে সমস্ত কাফেলা ও প্রতিনিধি দল এসে- ছিলো--তারা এ ধরনের জীবন যাপনে অভ্যন্ত ছিলো না। তাদের তেতর এ জাতীয় মহৎ কার্যকলাপ ও ইসলামী আখলাক পুরোপুরি সৃষ্টিও হয়নিঃ কোন আমীর কিংবা মুরুব্বীর সাহচর্য ও সান্নিধ্য এবং এ জাতীয় বাস্তব প্রশিক্ষণও তারা লাভ করতে পারেনি--সেজন্য তাদের মধ্যে কতক লোকের এ জাতীয় কাজে কিছু লঙ্জা ও প্রানি অনুভূত হয়। তারা বললো, এগুলি তো নীচু শ্রেণীর ও শিক্ষানবীশী পেশায় লিপ্ত শ্রেণীর কাজ, আশরাফ এবং উ'ছু খান্দান ও বংশের লোকদের জন্য এটা কোনভাবেই সমীচীন নয়। হযরত সৈয়দ আহমদ বেরেলভী (ে)-এরও তাদের কথায় এটা আন্দাজ হয়ে গিয়েছিলো । এটাই তার নিয়ম ছিলো যে, কখনও কিছু বলতে চাইলে কিংবা কাউকে নসীহত কিংবা সতর্ক করত হলে তাকে তিনি তখনি সরাসরিভাবে সম্বোধন করতেন না যাতে তাকে লজ্জিত হতে হয়ঃ বরং সাধারণভাবে কথা বলতেন। দৃষ্টান্ত ও অনুরূপ কাহিনীর অবতারণা করে তাকে বোঝাতে চাইতেন। অতঃপর একবার কোন এক মওকাতে একটি দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন,---“জনৈক মহিলার স্বামী মারা গেছে। মহিলার অনেকগুলো ছোট বাচ্চা । স্বামীটি খধন-দৌলত কিছুই রেখে যায়নি । মহিলা বেচারী চরখা কাটে, গম পেষে, সেলাই করে ও সকল ধরনের মেহনত-মজদুরী যা জোটে করে থাকে এবং এভাবেই বাচ্চাদের লালন-পালন করে শুধুমাত্র এই আশায় যে, এরা ঈমান যখন জাগলো ১১৩ ৮ www.almodina.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।