ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সৎকর্মরূপে গণ্য হয়। আল্লাহ্‌ সৎকর্মপরায়ণদিগের শ্রমফল নম্ট করেন না।” (সুরা তওবাহ্‌, ১২০ আয়াত) হযরত রসূল আকরাম (স')-এর নির্দেশও তাদের সামনে ছিলো যে, আদম বংশধর নিজেদের পেট অপেক্ষা বড় কোন পাত্র কখনও ভরেনি। আদম বংশধরের কোমর খাড়া রাখার জন্য কয়েক লোকমাই যথেষ্ট । যদি এতে না হয় তবে অন্তত এক-তৃতীয়াংশ খাবার জন্য,-এক-তৃতীয়াংশ পান করার জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাস গ্রহণের জন্য খালি রেখে দেবে ।১ এ জীবন-ধারায় তাদের নেতা ও ইমাম তাদেরই সঙ্গে শরীক ছিলেন। যখন তারা ক্ষুধার্ত--সৈয়দ সাহেবও ক্ষুধার্ত”--তারা যখন খায়-- সৈয়দ সাহেবও তখনই খান। স্থানীয় অধিবাসীরন্দ যারা তাদেরকে নিজেদের এখানে জায়গা দিয়েছিলো এবং থাকতে দিয়েছিলো তারা কেউই নওয়াব কিংবা আমীর-ওমরা ছিলেন নাঃ বরং তাদের মধ্যে অধিকাংশই ছিলো মামুলী কৃষিজীবী এবং মধ্যবিস্ত শ্রেণীর লোক। এদের সাধ্য মাফিক মুহা- জিরদের তত্ব-তালাশ নেওয়া এবং সমবেদনা ও সহানুভূতি প্রকাশে কোন ঘাটতি ছিলো না। মুহাজিরদের জীবন-যাপন পদ্ধতি ছিলো নিতান্তই সাদা-সিধে ধরনের এবং স্বাভাবিক যা না হলেই নয়। এর ভেতর কোন চাকচিক্য কিংবা কৃত্িমতা ছিলো না। গর্ব ও অহমিকা এবং জাহেলী যুগের আচার-অভ্যাস ও প্রথা-পদ্ধতি যা মুসলমানদের ভেতর মুসলিম শাসনামলে কুত্রিম সংস্কৃতির কারণে অনুপ্রবেশ করেছিলো- যেমন, জাহেলী তথা অন্ধ অহমিকা, পেশা ও বৃত্তির ক্ষেত্রে অবজ্ঞা ও পার্থক্য এবং এরই কারণে কাউকে হেয় ও অবজ্ঞেয় মনে করা, দরিদ্রদের কাজে-কর্মে ঘৃণা প্রকাশ করা (এসব কিছুই ছিলো না)। এগুলোর পরিবর্তে এখন প্রত্যেকেই একে অপরের খিদমতে আগ্রহান্বিত ও লালায়িত এবং সদা প্রস্ততঃ পরস্পরের প্রয়োজন পূরণে সদা আগ্রহী । প্রয়োজন দেখা দিতেই একে অপরের ক্ষৌরকর্মে দৌড়ে যায়, কাপড় ধোয়, যাতায় ময়দা পেষে,--রান্না করে, _-খড়ি ফাড়ে,-পশুর আহার্ষ তৈরী করে” অশ্ব মর্দন করে» রোগীর সেবা করে, ঝাড়ু দেয় ও আব- জনা পরিস্কার করে। কোন ভাইয়ের সেলাই করা কিংবা জুতোয় তালি ১, তিরমিযী ; ১১২ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।