ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ফিরে আসেন ষা সোয়াত সীমান্তের উপর অবস্থিত এবং এর তিন দিকেই পাহাড় বেন্টিতঃ ফলে এটি একটি মযবৃত ও সুরক্ষিত দুর্গের রূপ পরিগ্রহ করে। সর্দার ফতেহ খান সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর হাতে বায়*'আত হয়েছিলেন যিনি ছিলেন খদওখিল উপজাতির সর্দার। তিনি তাকে এখানেই অবস্থান করতে এবং একে মুজাহিদ বাহিনীর স্বীয় ছাউনী ও কেন্দ্র বানাবার দাওয়াত দেন। সৈয়দ সাহেব উক্ত দরখাস্ত কবূল করেন এবং সোয়াত ও বুনীর থেকে ফেরার পর একেই স্থায়ী আবাসে পরিণত করেন । ইসলামী নৈন্যবাহিনীর রাতদিন পাঞ্জেতারে মুজাহিদ বাহিনী বহুকাল পর একটি স্থায়ী আবাস লাভ করে। তাদের অনবরত চলাচল এবং দীর্ঘ রাস্তা অতিক্রমের ফলে কিছু নিঃশ্বাস ফেলার সুযোগ মেলে, শান্তি ও নিরাপত্তার স্বাদের সাথে পরিচয় ঘটে এবং এ সুযোগে ইসলামী “আমল ও আখলাক যার প্রশিক্ষণ কঠিন থেকে কঠিনতর মৃহ্র্তেও দেওয়া হয়েছিলো- পুরো জোরেশোরে শুরু হয়। পাহাড়- পর্বত ঘেরা প্রত্যন্ত কোণ পুরোপুরি কমনীয় রূপ ধারণ করে সামনে আসে। এটা ছিলো সেই জীবন যার ভেতর ‘জিহাদ ফি সাবীলিল্লাহ*র সাথে সাথে “ইবাদত ও মুজাহাদা, “যুহ্দ” ও সাধনার সাথে ভ্রাতৃত্ব ও সাম্য, খিদমত ও সহমর্মিতা এবং আত্মত্যাগ ও সমবেদনা একত্রিত হয়েছিলো । তারা ছিলো দুশমনদের প্রতি রুক্ষ ও দুর্দমনীয় কঠোর অথচ বন্ধু-বান্ধব ও আপন ভাইয়ের ক্ষেত্রে অত্যন্ত উদারচিস্ত ও সংবেদনশীল; রাতের বেলায় “ইবাদত গোযার---অথচ দিনের আলোয় ঘোড়সওয়ার ঃ নরম ও ভ্রবীভূত তন্তঃ- করণ এবং বিনয়ের সাথে সাথেই আত্মজযী তথা সংষম ও আত্মশাসনে বিজয়ী বীরের এমনি এক অপূর্ব সম্মিলন ও সংমিশ্রণ এবং ইসলামী সমাজ জীবনের এমনি এক জীবন্ত ও গতিশীল ছবি-_-ইতিহাস দীর্ঘকাল পর যা দেখেছিলো । এ জীবন ও যিন্দেগী দু”ট সুপ্রাচীন ইসলামী বুনিয়াদের উপর স্থাপিত হয়েছিলো, যার উপর কায়েম করা হয়েছিলো রসূলে মদীনা সে")-এর ইস- লামী সমাজ। ইসলামের ইতিহাসে মানবতার চিকিৎসা ও পথ প্রদর্শনের ক্ষেত্রে এ দু'টি বিষয়ের বিরাট হিস্যা রয়েছে। এর মধ্যে প্রথমটি ছিলো হিজরত এবং অপরটি নুসরত সোহাষ্য )। মুসলমানরা দু'ভাগে বিভক্ত ছিলো । প্রথ- মত, যেসব মুহাজির ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর রাস্তায় ১১০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।