কিন্তু এতসব কিছু সত্বেও হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর প্রস্তরসম সুদৃঢ় ইচ্ছা ও আকাঙ্ক্ষার মধ্যে কোন দুর্বলতা কিংবা ফাটল দেখা দেয়নি। তিনি নবতর আবেগ ও অনুপ্রেরণা এবং উৎসাহ-উদ্দীপনার সাথে জিহাদের দাওয়াত দেওয়া শুরু করেন। বুনীর এবং সোয়াত এলাকাতে (যা ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে যুদ্ধ- বাজ বহু আফগান উপজাতির আবাস ছিলো) দীর্ঘ তবলীগী এবং নৈতিক ও আত্মিক পরিশুদ্ধিমূলক সফর শুরু করেন । গ্রাম ও পল্লীতে কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ ধরে তিনি অবস্থান করেন। সেখানকার “উলামায়ে কিরাম ও বুযুর্গ ব্যক্তিদের সাথে মিলে একন্র হয়ে সাধারণ মানুষের মধ্যে ঈমানের চাপা পড়া ফুলকিতে অগ্নি প্রস্বলিত করতে এবং ধর্মীয় সন্্রমবোধ, আবেগ অনুপ্রেরণা, সঠিক চেতনা ও উপলব্ধি সৃষ্টির প্রয়াস চালান । এ সময়েই ভারতবর্ষ থেকে মুজাহিদদের বিরাট বিরাট জামা'আত এসে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সঙ্গে মিলিত হয়। এদের মধ্যে বড় বড় “উলামায়ে কিরাম, রর্নিপুণ, অভিজ্ঞ ও উৎসাহী সৈনিক, আবেগ- উদ্দীপ্ত, অত্যুৎসাহী দৃঢ়চেতা যুবক অন্তর্ভক্ত ছিলো। এ সময়ে তিনি চিন্র- লের শাসনকর্তার নিকট বহ হার্দিয়া-তোহফাসহ একটি প্রতিনিধি দল পাঠান এবং তাকে জিহাদে শরীক হওয়া ও মুজাহিদ বাহিনীকে সাহায্য করার আহবান জানান । এ সফরে যে সমস্ত লোক হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সাথে এসে শামিল হয় তাদের মধ্যে মওলানা “আবদুল হাই এবং শেখ কলন্দরও ছিলেন। তাদের সাথে ছিলো আশিজন মুজাহিদের একটি কাফেলা । শেখ রমযান সাহারানপুরীর সঙ্গে ১০০ জন, শেখ আহমদ উল্লাহ্র সঙ্গে প্রায় ৭০ জনের কাছাকাছি এবং শেখ মুকীম রামপুরীর সঙ্গে চল্লিশ জনের মতো প্রশিক্ষণপ্রাপ্ত অস্ত্রসজ্জিত যুবক ছিলো। তারা যুদ্ধ বিষয়ে এবং সৈনিক রৃভিতে অত্যন্ত অভিজ্ত ও নিপুণ ছিলো। পবিভ্র এ সফরে হাজার হাজার লোকজন তাঁর পবিভ্র হাতে তওবাহ করে এবং জিহাদের বায়'আত নেয়, বিরাট সংখ্যক মানুষের জীবনে নৈতিক ও চারিত্রিক শুদ্ধি ও সংস্কার সাধিত হয়, পরস্পর-বিচ্ছিন্ন ভাই ও পরিবারের ভেতর সংযোগ স্থাপিত হয় এবং গালাগালি গলাগলিতে রূপ নেয় । তিন মাসের এই সফরের পর বহু নতুন মানুষ তার মিশনের কর্মী হিসেবে শরীক হয় । বড় বড় জামা'আত বায়'আত হয় । তিনি পাঞ্জেতারে ঈমান যখন জাগলো ১০৯ www.almodina.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।