সাহায্যদাতা ও সহযোগিতাকারীও নেই । আমরা কেবল তোমারই দয়া ও করুণা-ভিখারী। আমরা তোমার পরীক্ষার উপযুক্ত কেউ নই। আমা- দের অন্যায় ও অপরাধগুলো তুমি ধরো না -মাবুদ ! তুমি নিজ রহমতে আশীষ-ধারা বর্ষণে সেগুলি মাফ করে দাও এবং আমাদেরকে তোমারই মনোনীত সিরাতু*ল-মুস্তাকীমের উপর সুদৃঢ় রাখো» আর যারা তোমার সহজ সরল রাস্তার বিরোধী, তুমি তাদের হিদায়াত করো।” এই ধরনের শব্দগুলি তিনি বারবার উচ্চারণ করতে থাকেন আর লোকেরা আমীন, আমীন বলতে থাকে । দো'আর পর তিনি সবাইকে এই বলে সান্ত্বনা ও আশ্বাস-বাক্য শোনান যে, ভাইয়েরা ! ঘাবড়াবেন না, আল্লাহ তা“আলা তোমা- দের উপর সদয় হবেন ও তোমাদের অনুগৃহীত করবেন। পরে জানা গেলো যে, এসবই ইয়ার মুহাম্মদ খানের চক্রান্ত ছিলো যা সে রঞ্জিৎ সিংহকে খুশী করবার জন্য স্থজ্টি করেছিলো ।১ এই আনন্দজনক বার্তাটি লাহোর রাজ-দরবারে অত্যন্ত আনন্দের সঙ্গে শোনা হয়। লাহোর হকুমত এই গোটা সময়টাই অত্যন্ত চিন্তা ও উদ্বেগের ভেতর কাটায় যে, এই ফয়সালামূলক যুদ্ধের (যা দেশের গোটা ইতিহাসের গতিধারা পাল্টে দেবার জন্য যথেন্ট ছিলো) ফলাফল কি হতে পারে। লাহোরের শাসকমগ্ডলী যখন এই সুসংবাদ শোনে যে, পেশোয়ারের অকৃত্রিম ভক্ত ও বন্ধুরা তাদেরকে যুদ্ধে পরাজয়ের লজ্জা ও গ্লানির হাত থেকে বাঁচিয়েছে এবং একটি বিরাট শক্তিশালী ও দুর্ধর্ষ সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করবার প্রয়োজনীয়তা আর অবশিষ্ট নেই যা বেশ দীর্ঘকাল থেকে চুড়ান্ত শক্তি পরীক্ষার জন্য তৈরী হচ্ছিলো---তখন তাদের আনন্দ ও খুশীর আর সীমা-পরিসীমা রইলো না। ফলে এতদুপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হয় । তোপধ্বনি করা হয়, দোকান-পাট আলোকমালাসহ বিভিন্নভাবে সজ্জিত করা হয়, মহারাজা সাধারণ উৎসবের ঘোষণা দেন এবং আনন্দের অভিব্যক্তিস্বরূপ বিপুল অর্থ-কড়ি দীন-দুঃখীদের ভেতর বিতরণ করা হয়।২ ১. এ যুগের একজন হিন্দু এতিহাসিক লালা মোহনলাল স্বীয় গ্রন্থ “উমদাতু'স্তাওয়ারীথ” এ লিখেছেন যে, এই গোটা এলাকাতেই এটা সাধারণভাবে প্রসিদ্ধ যে, ইয়ার মুহাম্মদ খান সৈয়দ সাহেবের খাবারে বিষ মিশিয়েছিলো এবং এরপর সৈন্যবাহিনীসহ সেখান থেকে পালিয়েছিলো আর তা এ জন্য যে, তার ও রনজিত সিংহের মধ্যে গভীর বন্ধুত্ব ছিলো। ২. দেওয়ান অমরনাথ প্রণীত 'জফরনামা, পৃতা--১৮১ ॥ ৯০৮ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।