ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বাহিনী কোন সুরক্ষিত ও মষবুত দুর্গে আশ্রয় গ্রহণ করুক। পরে যখন বিক্ষিপ্ততা ও সাধারণ বিশ্জ্খল অবস্থা দূরীভূত হয়ে যাবে এবং হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর শারীরিক সুস্থতাও ফিরে আসবে তখন পুনরায় হামলা পরিচালনা করা হবে। অপর দিকে শিখেরা পেশোয়ারের আমীর-ওমরাদের সঙ্গে চক্রান্তে লিপ্ত হয় যাতে কোন রকমে সৈয়দ সাহেবকে গ্রেফতার করা সম্ভব হয়। কিন্তু একনিষ্ঠ ভক্ত ও অনুরক্ত এবং বিচক্ষণ মাহুত ব্যাপারটা আচ করতে পারে এবং সৈয়দ সাহেবকে পরামর্শ দেয় তিনি যেন আপাতত এ স্থান ত্যাগ করেন। সেজন্য কিছু সংখ্যক মুজাহিদ হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-কে নিয়ে নিকটবর্তী এক পাহাড়ের আড়ালে অবস্থান গ্রহণ করে। সাধারণভাবে মুজাহিদ বাহিনী যাদের অধিকাংশই ছিলো আহত, নিকটবতাঁ পলী অঞ্চলে গিয়ে উপস্থিত হয় যেখানে তাদের আহত স্থানে ব্যাণ্ডেজ বাঁধা ও শ্বাস ফেলার অবকাশ মেলে । সেখানকার মুসলমানেরা পরিপূর্ণ আন্তরিকতা ও উষ্চ সমাদরের সাথে খোশ আমদেদ জানায় এবং এদের মেহমানদারী ও খাতির-যত্রের কোনরূপ ভ্্ুটিই করেনি । এরপর সৈয়দ সাহেব সেখানে তশরীফ রাখেন। তার সাক্ষাত লাভে ঞ সমস্ত লোকের চোখ জুড়িয়ে যায়। সবাই বেরেলভী রে)-এর শারীরিক সৃস্থতা ও কুশলতা দৃষ্টে আল্লাহ্‌ তা'আলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে। সমস্ত লোকজন একত্রে জমায়েত হ’লে তাদের লক্ষ্য করে সৈয়দ আহমদ বেরেলভী রে) বললেন, “এই যে যা কিছু আমাদের উপর এবং আমাদের ভাইদের উপর দিয়ে ঘটে গেলো এটা তারই বদলা ও বিনিময় যে সমস্ত অন্যায়-অপরাধ ও বেয়াদবী আমাদের দ্বারা সংঘটিত হয়েছে । আল্লাহ্‌র তরফ থেকে এটাও ছিলো একটি পরীক্ষা । আল্লাহ্‌ পাক এমনি ধরনের পরীক্ষার মুহূর্ত গুলোতে আমাদের ও আমাদের মুজাহিদরন্দকে যেন অটল ও অনড় রাখেন এবং আমাদের তকলীফকে তিনি যেন আরাম ও শান্তির উপকরণ বানিয়ে দেন। এ সমস্ত লোকের বিষ-প্রয়োগও আল্লাহ্‌ পাক আহকামু*ল-হাকিমীনের হেকমত বহির্ভ.ত নয়। এর দ্বারা রসূল করীম সে)-এর একটি সুন্নতও তো আমাদের দ্বারা পালিত হলো ।” এরপর তিনি খালি মাথায় আল্লাহ্‌ রব্বু'ল-আলামীনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে করজোড়ে দোআ করতে থাকেন, “ইলাহী ! আমরা তোমার বান্দাহ সবাই বিনীত, লাচার, দুর্বল ও অসহায় এবং তুমি ব্যতিরেকে আমাদের কোন ঈমান যখন জাগলো ১০৭ www.almodina.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।