উপশিরার উপর গুরুতর প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তিনি বেহুশ ও অচৈ- তন্য হতে থাকেন বারবার। সে সময় যুদ্ধের ময়দানের কলকোলাহল ছিলো অত্যন্ত উত্তপ্ত ও উত্তুংগে আর উভয় পক্ষই কঠিন মহাসমরে তখন শক্তি পরীক্ষায় লিপ্ত। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর কখনো বেহুশ ও অচৈতন্য অবস্থায় কাটছিলো, আবার কখনো বা সংজ্ঞা ফিরে পাচ্ছিলেন_-ঠিক এমনি মৃহ্র্তে ইয়ার মুহাম্মদ খানের একটি পয়গাম (যার পেছনে আন্তরিকতা ছিলো না একবিন্দুও ) এসে পৌছে যে, আপনি যুদ্ধের ময়দানে এসে শরীক হোন। আরোহণের জন্য একটি হাতীও জে পাঠিয়ে দেয় যার পা ছিলো খোঁড়া । উদ্দেশ্য ছিলো যেন সৈয়দ সাহেব শিখদের হাতে বন্দী হন এবং ময়দান তার জন্য পরিস্কার হয়ে ঘায়। সৈয়দ আহমদ বেরেলভী রে) এরূপ অবস্থাতেই হাতীর পিঠে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে হাযির হন। ইতিমধ্যে যুদ্ধের অবস্থা আরও ভয়া- বহ ও কঠিনতর রূপ পরিগ্রহ করে এবং যুদ্ধে বিজয়ের আলামতও সুস্পষ্ট হয়ে ওঠে । কেউ কেউ তো হুশ ও বেহুশ অবস্থায় সৈয়দ সাহেবকে বিজয়ের সুসংবাদ পর্যন্ত দিয়ে দেয়। এ যুদ্ধে পেশোয়ারের আমীর-ওমরা এবং তাদের সৈন্যবাহিনী অত্যন্ত ঠাণ্ডা মনোভাব ও নিস্পৃহ মানসিকতার পরিচয় দেয়। ইতিমধ্যে শিখ বাহিনী কর্তৃক নিক্ষিপ্ত কামানের একটি গোলা ইয়ার মুহাম্মদ খানের নিকটে এসে পড়ে। সে তক্ষুণি নিজের ঘোড়ার বাগডোর ঘুরিয়ে ধরে এবং যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। এর সাথে সাথে তার সৈন্য- বাহিনীও পিছু হটে আসে এবং নিজেদের গন্তব্যস্থলে ফিরে যায়। পরিণতিতে যুদ্ধের সাবিক চাপ ও ঝুঁকির সবটাই মুজাহিদ বাহিনীর কাধে এসে পড়ে। মুজাহিদ বাহিনী সব কিছু সত্তেও অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সঙ্গে দুশমনের মুকাবিলায় অটল ও অনড় থাকে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর অসুস্থতা দীর্ঘস্থায়ী হতে থাকে। কিন্তু আল্লাহ্ পাক মুসলমানদের কল্যাণই মঞ্জুর করেছিলেন। কেননা তখন পর্যন্তও সৈয়দ সাহেবের দ্বারা ইসলাম ও মুসলমানদের খেদমত ও পথ প্রদর্শনের কাজ বাকী ছিলো । তাঁর বারবার বমি আসছিলো এবং প্রতি বারেই বমির সাথে কিছু না কিছু পরিমাণ বিষ নির্গত হচ্ছিলো । সৈন্যবাহিনীর দ্রদশী ও বিচক্ষণ ব্যক্তিবর্গ সমীচীন মনে করেন যে, মুজাহিদ ১০৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।