তাদের এবং রঞ্জিৎ সিংহের মধ্যকার বিরাজিত সৌইহাদ্যপূর্ণ ও সম্প্রীতি- মূলক সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবার আশংকা দেখা দিতে পারে। শেষ পর্যন্ত তারা হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সাহ- চর্যকেই অগ্রাধিকার দেয়। সৈয়দ সাহেবের নিকট সিম্মার৯ আমীরদের তরফ থেকে প্রেরিত সমর্থন ও সহযোগিতার আশ্বাসমূলক চিঠি-পন্রর এসে গিয়েছিলো । এটা ছিল একটা আযাদ এলাকা । তারা রাজনৈতিক ক্ষমতার লড়াই থেকে অনেক দুরে ছিলো। তারা অনুভব করে যে, সম্ভবত এ পথেই তাদের উর্বর ও শস্য-শ্যামল এলাকাতেও হাত বাড়াবার ও ক্ষমতা সম্পৃ- সারণের মওকা মিলতে পারে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)- এর সঙ্গে ভাবী মুলাকাত, বিনম্র ব্যবহার ও আনুগত্যের ভেতর তাদের মধ্যে এরকম আবেগ ও প্রেরণাও ক্রিয়াশীল ছিলো। যাই হোক, এসব কিছুই সামনে রেখে সর্দার ইয়ার মুহাম্মদ খান, সর্দার সুলতান মুহাম্মদ খান এবং পীর মুহাম্মদ খান তিন ভাই নিজেদের সৈন্যবাহিনী ও গোলন্দাজ ইউনিটসহ নওশেহরা থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত সরমাঈ নামক স্থানে এসে অবস্থান গ্রহণ করে । হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) এ সংবাদ অবগত হয়ে সেখানে তশরীফ নেন এবং সকলের নিকট থেকেই ইমামতের বায়'আত গ্রহণ করেন । এরপর মুজাহিদ বাহিনী উক্ত এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে এসে জমা হতে শুরু করে। এমনকি এদের সংখ্যা আশি হাজার পর্যন্ত পৌছে যায় এবং ইসলামী সৈন্যবাহিনী শায়দু২ অভিমুখে রওয়ানা হয় । সেখানে পৌছুলে পেশোয়ারের আমীর-ওমরাদের বিশ হাজার সৈন্যবাহিনীও এর অন্তর্গত হয়ে যায়। ফলে মোট সংখ্যা গিয়ে দীঁড়ায় একলাখ পর্যন্ত । অনেকদিন পর একটি পতাকাতলে ইসলামের এত বড় বিরাট সংখ্যক সৈন্যবাহিনী একত্ৰিত হয়েছিলো। যদি আল্লাহ পাকের মঞ্জর হতো, আফ- গানদের ভাগ্যে তৌফিক জুটতো,-_-যদি তারা প্রকৃত ইসলাম ও মুসলমান- দের একনিষ্ড সেবক হতো---আমীর-ওমরাহদের মধ্যে পারস্পরিক কলহ ও মন কষাকষি না থাকতো এবং তারা যদি সময়ের গুরুত্ব ও নাযুকতা ১. সিশ্মা- পেশোয়ার ও মর্দান জেলার মাঝখানে অবস্থিত । এ এলাকাতেই ইউসফ- জাঈ গোন্রের বসতি ছিল। এখানে সৈয়দ আহমদ বেরেলভী রে) অবস্থান করেছিলেন এবং এখানে তাঁর শুভানুধ্যাক্সী স্থচ্টি হয়েছিলো । ২. শায়দু আকুড়া থেকে চার মাইল পূর্বদিকে অবস্থিত। ১০৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।